নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিরাজগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সিরাজগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সারা দেশের ন্যায় সিরাজগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে জেলা প্রশাসক কার্যালয়ে সমানে থেকে এক বণার্ঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ।

পরে শহীদ এ কে এম শামসুদ্দিন  সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয়  সংসদ  সদস্য ড. জান্নাত আরা হেনরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হান্নান মিয়া।স্বাগত বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক  কানিজ ফাতেমা।সভাটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি  হেলাল আহমেদ।

সভায় বক্তরা বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে নারীরা সর্বত্র এগিয়ে যাচ্ছে। নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় এমন উপলব্ধি থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর নানা পদক্ষেপ নিয়েছিলেন। যেখানে বলিষ্ঠভাবে নারী-পুরুষের মর্যাদা সমুন্নত করা হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতির পিতার দর্শন অনুসারে দেশে নারীর অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক ও রাজনৈতিক ক্ষমতায়নের নতুন ধারা সূচনা করেন।

তারা আরও বলেন, বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতায় এসে জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ প্রণয়ন করে। জাতীয় সংসদের স্পিকার পদে একজন নারীকে নির্বাচিত করেন। সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই মন্ত্রীসভায় প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পদে নারীকে দায়িত্ব দেন। সংসদ উপনেতাও হন একজন নারী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য, উচ্চ আদালতের বিচারপতি করেছেন। স্থানীয় সরকার পর্যায়ে নারীর ক্ষমতায়নে ইউনিয়ন পরিষদে নারী জনপ্রতিনিধিকে সরাসরি ভোটে নির্বাচনের ব্যবস্থা করেছেন। বাল্যবিবাহ রোধ ও নারী নির্যাতন প্রতিরোধে কঠোর আইন করেছে সরকার। আমাদের বিদেশি মুদ্রা আয়ে নারীর বড় ভূমিকা আছে। পোশাকশিল্পে অধিকাংশ শ্রমিকই নারী। আবার কাজের জন্য প্রতিবছর নারীদের বড় সংখ্যা প্রবাসে যায়। তারা যে রেমিট্যান্স পাঠায়, সেটি আমাদের অর্থনীতির অন্যতম ভিত রচনা করেছে।

এ সময় মহিলা বিষয়ক উপ-পরিচালকের কার্যালয় প্রোগ্রাম অফিসার ফাহিমা আল আশরাফ। মহিলা বিষয়ক উপ-পরিচালকের কার্যালয়ের হিসাব রক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার মো. বাবুল আকতার খান সহ বিভিন্ন বেসরকারী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও খবর