নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে সিরাজগঞ্জে ঐতিহাসিক ৭ ই মার্চ দিবস পালিত

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে সিরাজগঞ্জে ঐতিহাসিক ৭ ই মার্চ দিবস পালিত

"সিরাজগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার ( ৭ মার্চ ২০২৪)  জেলা প্রশাসন, সিরাজগঞ্জের আয়োজনে সিরাজগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে সকলা ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সূবর্ণ অংহকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল (বিপিএমবার) (পিপিএম বার), সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের  জাতীয় সংসদ সদস্য ড.জান্নাত আরা তালুকদার হেনরী, এর পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে শহিদ এম মনসুর আলী অডিটোরিয়ামে জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি এবং জেলা শিশু একাডেমির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী। এসময়ে উপস্থিত থেকে বক্তব্য  রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুস সামাদ তালুকদার,  জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী ইসহাক আলী, জেলা  মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী সোহরাব আলী সরকার, ও সাবেক কমান্ডার গাজী সফিকুল ইসলাম শফি, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)  গনপতিরায়, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও উপ-সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন, এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো.  মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ রিয়াজ উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা,  জেলা ত্রাণ পূর্নবাসন কর্মকর্তা মো. আকতারুজ্জামান, প্রমুখ, 

এসময়ে বক্তারা বলেন, বঙ্গবন্ধু দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণে উজ্জিবিত হয়ে দেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সারা বিশ্বের অনবদ্য দলিল হিসেবে স্বীকৃতি পেয়েছে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ। আমরা নতুন প্রজন্মের মানুষ যারা বঙ্গবন্ধুকে দেখিনি, তার ভাষণ শুনে বড় হয়েছি। তিনি আর কেউ নন, তিনি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। নতুন প্রজন্ম এখন বঙ্গবন্ধু ও দেশের স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে পারছে।  ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণ, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ বর্বরোচিত গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা সভা  করা হয়।

আলোচনা সভা শেষে  বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর নির্মিত দুটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নূর নবী খান জুয়েল।

আরও খবর