নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিরাজগঞ্জ জেলা বিএনপি'র আয়োজনে কারামুক্ত ৬৫০ নেতাকর্মীকে গণসংবর্ধনা

সিরাজগঞ্জ জেলা বিএনপি'র আয়োজনে কারামুক্ত ৬৫০ নেতাকর্মীকে গণসংবর্ধনা

সিরাজগঞ্জে বিএনপি ও তার সহযোগী সংগঠনের ১৮টি ইউনিটের কারাগার থেকে মুক্ত হওয়া ৬৫০ নেতাকর্মীকে ফুলের মালা দিয়ে গণসংবর্ধনা দিয়েছে জেলা বিএনপি। 

শনিবার (২ মার্চ) সকাল ১১ টায় সিরাজগঞ্জ  শহরের ইবি রোডস্থ  পৌর ভাসানী মিলনায়তনে ব্যতিক্রমী এই সংবর্ধনা দেয়া হয়। এসময়ে জেলা জাসাসের আয়োজনে,  দলীয় সংগীত  পরিবেশন করা হয়।

এ সয়মে জেলা বিএনপির নেতৃবৃন্দরা  জানান যে , ২৮ অক্টোবর-২০২৩ খ্রীঃ  ঢাকায় মহাসমাবেশের পর এসব নেতাকর্মী কারাবন্দি হয়েছিলেন। তাদের সম্মানিত করতেই এ আয়োজন। এদিকে সংবর্ধিত সিনিয়র নেতারা বলছেন, এ আয়োজন আগামীর আন্দোলনকে আরও বেশি গতিশীল করবে।

জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদের সভাপতিত্বে এ সংবর্ধনা প্রদান  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সাবেক এমপি ও  কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

প্রধান অতিথির বক্তব্যে এ্যানি বলেন, এ আয়োজনের মাধ্যমে নেতাকর্মীদের আত্মত্যাগের স্বীকৃতি দেয়া হচ্ছে। এতে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে সরকার পতনের আন্দোলনে আগামীতেও রাজপথে থাকার উৎসাহ পাবে।

প্রধান বক্তার বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, আমরা যারা কারাবন্দি ছিলাম, আগামীতে এই ফ্যাসিস্ট সরকারকে পতনের জন্য কারাগারকে আলিঙ্গন করতে আর ভয় পাবো না। এই সংবর্ধনা তাদের কর্মীদের আন্দোলন সংগ্রামের দিকে আরও উৎসাহিত করবে বলে তিনি মন্তব্য করেন।

এদিকে সংবর্ধিত হয়ে খুশি কারামুক্ত নেতাকর্মীরা। তাদের দাবি এ আয়োজন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান এবং উজ্জীবিত করবে।

এ সময় কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, রকিবুল হাসান রতন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক  ভিপি শামীম খান, রাশেদুল হাসান রঞ্জন, নুর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম, মির্জা মোস্তফা জামান, আইন বিষয়ক সম্পাদক এ্যাড: রফিক সরকার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এস এম আনোয়ার হোসেন রাজেশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, সদস্য সচিব মিলন হক রঞ্জু, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছানোয়ার হোসেন ছানু, জেলা ছাত্রদলের সভাপতি সবুজ ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ পৌর যুবদলের দপ্তর সম্পাদক এস এম তারেক রহমান সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দরা  উপস্থিত ছিলেন।

আরও খবর