নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিরাজগঞ্জে ১৩৩টি ইটভাটার মধ্যে ১৩০টিই অবৈধ

সিরাজগঞ্জে ১৩৩টি ইটভাটার মধ্যে ১৩০টিই অবৈধ

সিরাজগঞ্জের ৯টি উপজেলায় ১৩৩টি ইটভাটা রয়েছে। জেলার ১৩৩টি ইটভাটার এর মধ্যে সবচেয়ে বেশি ইটভাটা রয়েছে রায়গঞ্জ উপজেলায় ৬২ টি, উল্লাপাড়ায় ৩১টি, শাহজাদপুরে ১৯টি, সিরাজগঞ্জ সদরে ০৯টি, তাড়াশে ৬টি, কাজিপুরে ৩টি, কামারখন্দে ২টি ও বেলকুচিতে ১টি। ইটভাটাগুলোর মধ্যে কোনোটির লাইসেন্স মেয়াদোত্তীর্ণ আর কোনোটির লাইসেন্সই ছিলনা কখনো। এভাবেই দিনের পর দিন, বছরের পর বছর সবাইকে ম্যানেজ করেই চলছে এসব ইটভাটাগুলো। পরিবেশ সংরক্ষন আইন অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান, পাহাড়, বন ও জলাভূমির এক কিলোমিটার এলাকা এবং কৃষিজমিতেও কোনো ইটভাটা করা যাবে না বলা থাকলেও এসব কোনো আইনই মানছেন না ইটভাটা মালিকরা। আর এসব ইটভাটা থেকে যে বিষাক্ত উপাদান ও ধোয়া নির্গত হয় সেটি পরিবেশের জন্য ক্ষতিকারক এবং মানবদেহের স্বাস্থ্যঝুকি বাড়াচ্ছে। স্থানীয় রাজনীতিবিদ, ইউপি চেয়ারম্যান ও প্রভাবশালীদের মালিকানার ছত্রচ্ছায়ায় এসব ইটভাটা চলছে। গত বছর কয়েকটি ইটভাটায় পরিবেশ অধিদপ্তর ও প্রশাসন অভিযান চালিয়ে কার্যক্রম বন্ধ ও জরিমানা করলেও কিছুদিন বন্ধ থাকার পর আবার সেগুলো চালু হয়েছে।

পরিবেশবাদী সংগঠন ক্লিন সিরাজগঞ্জ গ্রিন সিরাজগঞ্জ এর প্রতিষ্ঠাতা আশিক ইসলাম জানান, ইটভাটাগুলো কার্বন কণা সমৃদ্ধ সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, কার্বন মনোক্সাইড ও সালফার অক্সাইডের উচ্চ ঘনত্বযুক্ত বিষাক্ত ধোঁয়া নির্গত করে, যা পরিবেশের ভারসাম্য এবং মানবদেহ; বিশেষ করে চোখ, ফুসফুস ও গলার জন্য ব্যাপক ক্ষতিকর।

প্রকৃতি ও পরিবেশ নিয়ে কাজ করেন মাহবুবুল ইসলাম পলাশ, তিনি বলেন, পরিবেশ ও জমি দূষন রোধে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। ইটভাটার ধোয়ায় ফসলের ক্ষতি হচ্ছে, ফলমূলের ক্ষতি হচ্ছে। এরকারণে অদূর ভবিষ্যতে এদেশে খাদ্য ঘাটতি দেখা দিতে পারে। এসব অবৈধ ইটভাটার কালো ধোয়ায় কৃষিজমিতে যে বিরূপ প্রভাব পড়ছে এর কারণে এই অঞ্চলের খাদ্যনিরাপত্তা হুমকীর মুখে পড়বে বলে মনে করছেন পরিবেশবাদীরা।

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি গোলাম হোসেন শোভন সরকার, আমরা জেলা প্রশাসনের সকল আইন মেনে ইটভাটা পরিচালনা করছি, শুরু পরিবেশরে ছাড়পত্র নেই। কিছু ইটভাটার লাইসেন্স ছিল না, পরিবেশ অধিদপ্তর থেকে জরিমানা করা হয়েছে এবং বেশ কয়েকটি ভাটা গুড়িয়ে দিয়ে প্রশাসন। 

রায়গঞ্জ ইটভাটা মালিক সমিতির সাধারন সম্পাদক আবু হানিফ খান, ইটভাটা পরিচালনার জন্য অন্যান্য সকল লাইসেন্স আমাদের রয়েছে। পরিবেশের ছাড়পত্র ছিল এখন নেই কিন্তু ছাড়পত্রের জন্য পরিবেশ অধিদপ্তরে আবেদন করা হয়েছে।

আর সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল গফুর জানান, আমরা কাজের তৎপরতা বাড়িয়েছি, ভাটাগুলোর আইনগত কাঠামো বিশ্লেষন করা হচ্ছে। ইতোমধ্যে জেলা প্রশাসনের সহায়তা নিয়ে বেশ কয়েকটি ইটভাটায় জরিমানা করা হয়েছে এবং গুড়িয়ে দেয়া হয়েছে। এবছর সিরাজগঞ্জের ২১টি ইটভাটায় ৫৮ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, এ অভিযান অব্যাহত থাকবে

আরও খবর