নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিরাজগঞ্জ বিজ্ঞ জেলা দায়রা জজ ফজ‌লে খোদা না‌জিরকে বিদায় সংবর্ধনা প্রদান করলেন জেলা প্রশাসন

সিরাজগঞ্জ বিজ্ঞ জেলা দায়রা জজ ফজ‌লে খোদা না‌জিরকে বিদায় সংবর্ধনা প্রদান করলেন জেলা প্রশাসন

সিরাজগঞ্জ বিজ্ঞ জেলা ও দায়রা জজ ফজ‌লে খোদা মোঃ না‌জির এর জেলা ও দায়রা জজ, রাজশাহীতে বদলী জনিত বিদায় উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক এক সংবর্ধনা প্রদান করেছে।

২৫ শে ফেব্রুয়ারী রো‌বিবার বিকাল ৪ টার দি‌কে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শ‌হিদ এ কে শামসু‌দ্দিন স‌ম্মেলন ক‌ক্ষে এই বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠান‌টি জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান’র সভাপ‌তি‌ত্বে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব), মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ শেখ মোঃ নাসিরুল হক, সিরাজুল সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, সিরাজগঞ্জ ভূমি অফিসার ইসরাত জাহান, সিরাজগঞ্জ জেলার বিজ্ঞ অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান হোসেন, সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব এডভোকেট কায়সার আহমেদ লিটন।

এসময়, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

বিদায় অনুষ্ঠানে বক্তারা, সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজ‌লে খোদা মোঃ না‌জির এর কর্মজীবনে নানান দিক তুলে ধরে বলেন, সিরাজগঞ্জ বিচার বিভাগের জেলা ও দায়রা জজ যে ভাবে সততার সাথে দায়িত্ব পালন করেছেন তা সিরাজগঞ্জ বাসি কখনো ভুলবে না। বিচার বিভাগের বিচারিক কার্যক্রম তিনি সততার সাথে পালন করায় সিরাজগ‌ঞ্জের বিচার প্রার্থীরা সঠিক বিচার পেয়েছেন। বিচারিক কার্যক্রম নি‌য়ে সিরাজগঞ্জ বাসির কোনো অভিযোগ ছি‌লো না। তিনি যেখানে যাবেন সেখানে সততার সাথে বিচারিক কার্যক্রম পালন করবেন বলে ও মন্তব্য করেন বক্তারা। অনুষ্ঠানে বক্তারা সিরাজগঞ্জ থেকে বিদায়ী জেলা ও দায়রা জজ ফজ‌লে খোদা মোঃ না‌জির এর জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আরও খবর