নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিরাজগঞ্জে ৩ জনকে গলাটিপে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জে ৩ জনকে গলাটিপে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জের বেলকুচিতে সৎ খালা ও তাঁর দুই ছেলেকে হত্যার দায়ে ভাগনে আইয়ুব আলী সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই মৃত্যুদণ্ডের আদেশ দেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আইয়ুব আলী সাগর জেলার উল্লাপাড়া উপজেলার নন্দিগাতি গ্রামের মৃত মকছেদ মোল্লার ছেলে। জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামলার বিবরণ থেকে জানা যায়, ভিকটিম রওশনারা তাঁর দুই শিশুপুত্রসহ বেলকুচি উপজেলার মবুপুর গ্রামে নিজ বাড়িতে বসবাস করতেন। স্বামী সুলতান আলী তাঁর খোঁজ নিতেন না। রওশনারা তাঁত ফ্যাক্টরিতে সুতার কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তাঁর সৎ ভাগনে আসামি আইয়ুব আলী ঋণগ্রস্ত ছিলেন। ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর রওশনারার বাড়িতে এসে তাঁর ব্যবহৃত ট্রাংক ও জিনিসপত্র দেখে ধারণা করেন ট্রাংকের মধ্যে অনেক টাকা আছে। 

আইয়ুব আলী টাকা চুরির পরিকল্পনা করেন এবং ২৮ সেপ্টেম্বর রাতে রওশনারার বাড়িতে মেহমান হয়ে আসেন। রাতে খাওয়াদাওয়া করে শুয়ে পড়েন তিনি। পরিকল্পনা অনুযায়ী গভীর রাতে উঠে ট্রাংকের তালা খুলে টাকা বের করার চেষ্টা করেন। এই শব্দে রওশনারার ঘুম ভেঙে যায়। আসামি আইয়ুব আলী মসলা বাঁটার শিল দিয়ে মাথায় আঘাত করলে রওশনারা অজ্ঞান হয়ে পড়েন। তখন তাঁকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করেন আইয়ুব। 

রওশনারার তিন বছর বয়সি ছেলে মাহিন জেগে উঠে কান্নাকাটি শুরু করলে তাকেও গলা টিপে হত্যা করেন আইয়ুব আলী সাগর। এ সময় রওশনারার অপর ছেলে জিহাদের ঘুম ভেঙে গেলে আসামি আইয়ুব আলী তাকেও গলা টিপে হত্যা করেন। মরদেহগুলো ঘরের মধ্যে ফেলে রেখে দরজা বাইরে থেকে শিকল দিয়ে আটকে চলে যান। 

রওশনারা পরপর দুই দিন কাজে না যাওয়ায় তাঁত ফ্যাক্টরির মালিক কুদ্দুস খোঁজ নিতে থাকেন। রওশনারার বোন লিলি খাতুনকে বিষয়টি বললে তিনি ওই ঘরের শিকল খুলে ভেতরে ঢুকে দেখেন রওশনারা ও তার দুই ছেলের মৃতদেহ ঘরের মেঝেতে অর্ধগলিত অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।  এ ঘটনায় রওশনারার ভাই নুরজ্জামান বাদী হয়ে বেলকুচি থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ আইয়ুব আলী সাগরকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। 

জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আব্দুর রহমান বলেন, হত্যার দায় স্বীকার করে আইয়ুব আলী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণের জন্য মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে। তারপর আজ রোববার মামলার একমাত্র আসামি আইয়ুব আলী সাগরকে মৃত্যুদণ্ড প্রদান করেন আদালত।

আরও খবর