নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিরাজগঞ্জে স্ত্রীর দাবীতে আ'লীগ নেতার বাড়ীতে তরুনী'র অনশন

স্ত্রীর স্বীকৃতির দাবিতে তাইয়্যিবুর রহমান আকাশ (২৯) নামের এক যুবকের বাড়িতে অনশন করেছেন মাস্টার্স পড়ুয়া রাশিদা খাতুন বিনা(২৫) এক তরুণী।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বড়হামকুড়িয়া গ্রামের যুবক তাইয়্যিবুর রহমান আকাশের বাড়িতে এ ঘটনা ঘটে।

যুবক আকাশ একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন তালুকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে ওই তরুণী আকাশের বাড়িতে অনশন করছেন। তিনি আসার পর আকাশসহ তার পরিবারের লোকজন বাড়িতে তালা ঝুলিয়ে অন্যত্র চলে গেছে। তবে সন্ধ্যা হলেও ওই তরুণী বাড়ি ছেড়ে যাননি।

অনশনকারী তরুণী বলেন, ‘আকাশের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে গত রমজানে আমাদের বিয়ে হয়। তবে আমরা গরিব হওয়ায় প্রথম থেকেই আকাশের বাবা এ বিয়েতে রাজি ছিলেন না। আমার মুরব্বিদের ওর বাবা বলেছিলেন, অনুষ্ঠান করে আমায় তুলে নেবেন। কিন্তু প্রায় এক বছর হলেও তার বাড়িতে নেননি উল্টো ডিসেম্বরে আকাশকে দিয়ে আদালতের মাধ্যমে আমাকে একটি ডিভোর্স লেটার পাঠিয়েছেন। এজন্য আমি কোনো উপায় না পেয়ে তার বাড়িতে এসে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন করছি। আমি যদি স্ত্রীর স্বীকৃতি না পাই, তাহলে এখানে জীবন দেবো।’

তরুণীর চাচা আমিনুল ইসলাম বলেন, ‘আমরা গরিব মানুষ। আমার ভাই মারা গেছে অনেক আগেই। বাবা হারা মেয়েটার জীবন ওরা শেষ করে দিলো।’

এ বিষয়ে অভিযুক্ত আইয়ুবুর রহমান আকাশের বাবা জামাল উদ্দিন তালুকদার বলেন, ‘ওই মেয়ে গত রমজানে সিনক্রিয়েট করে আমার ছেলেকে বিয়ে করেছিল। এরপর আর তাকে বাড়িতে তোলা হয়নি। গত বছরের ২০ ডিসেম্বর আমার অজান্তে আকাশ মেয়েটিকে ডিভোর্স দেয়। পরে মুরব্বিদের মাধ্যমে মেয়ের পরিবারকে তিন লাখ টাকাও দেওয়া হয়েছে। তবুও মেয়েটা আবারও আজ বাড়িতে এসে সিনক্রিয়েট করছে।’

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, অনশন করার বিষয়টি জানা নেই। তবে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর