নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিরাজগঞ্জে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত শিশু রোগীর সংখ্যা।

সিরাজগঞ্জে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত শিশু রোগীর সংখ্যা।

উত্তরের জনপদে গত কয়েক দিনে আবহাওয়া পরিবর্তনের ফলে সিরাজগঞ্জে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ঠান্ডাজনিত রোগ। ফলে সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে কয়েকগুন। শিশুরা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার ফলে অভিভাবকেরা চিন্তিত হয়ে পড়েছেন। আর চিকিৎসকেরা বলছে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি অভিভাবকদেরও সতর্ক থাকতে। ঠান্ডাজনিত কারণে গত কয়েক দিনেই সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ৬শ এর অধিক শিশুকে দেয়া হয়েছে চিকিৎসা। হঠাৎ করে নিউমোনিয়া, ডায়রিয়া, সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত হওয়া শিশুদের নিয়ে হাসপাতালে ছুটছে বাবা-মায়েরা। এদিকে শিশুদের পাশাপাশি নানা বয়সী নারী-পুরুষরাও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। ফলে হাসপাতালে প্রতিদিন বাড়ছে রোগীদেও ভিড়।

হাসপাতালে ভর্তি থাকা এক শিশুর মা জানান হঠাৎ করে ঠান্ডা বেশি পরায় তার বাচ্চার ডায়রিয়া শুরু হয়। পরে হাসপাতালে ভর্তি করানো হয়। এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ, আবু সাঈদ সরকার বলেন, শীতকালে ঠান্ডাজনিত রোগের পাদুর ভাব বেড়ে যাওয়ায় হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। পর্যাপ্ত পরিমাণ ওষুধ সরবরাহ রয়েছে আমরা সার্বক্ষণিক তত্ত্বাবধায়ন করছি। অভিভাবক সহ সকলকেই পরিষ্কার পরিচ্ছন্ন ও সচেতন থাকার পাশাপাশি বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে।

২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদুল ইসলাম বলেন, ঠান্ডা জনিত রোগের কারণে আগের তুলনায় হাসপাতালে রোগীর চাপ অনেকটাই বেড়ে গেছে  

শীতকালীন বিভিন্ন রোগ থেকে বাঁচতে অভিভাবকদের সচেতন থাকার পাশাপাশি বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে বাড়তি সচেতনতা অবলম্বন করতে বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে।

আরও খবর