নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিরাজগঞ্জে হত্যা ও মাদক মামলায় দুইজনের মৃত্যুদন্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে হত্যা ও মাদক মামলায় দুইজনের মৃত্যুদন্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড
সিরাজগঞ্জে এক শিশু ও দুই নারীকে হত্যার অভিযোগে দুইজনকে মৃতুদন্ড প্রদান করেছে আদালত। মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে অপর একটি আদালত।

মঙ্গলবার বেলা বারটার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো: নাজির ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত- ২ এর বিচারক আবুল বাশার মিয়া এই রায় দুটি প্রদান করেন।

মৃত্যু দন্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চালার আ: মুন্নাফের ছেলে আল আমিন ও জয়পুরহাটের পাচবিবি উপজেলার রফিকুল ইসলামের ছেলে রবিউল ইসলাম। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত শহিদুল ইসলাম সিরাজগঞ্জের সলঙ্গা থানার এরান্দহ গ্রামের শাহেদ আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, পুর্ব পরিকল্পিতভাবে ২০১৬ সালের ৩১ জুলাই গাজিপুরে মোবাইল ফোনে ডেকে নিয়ে পরকীয়া প্রেমিকা নাসরিন, তার ফুপু মেহেরুননেছা ও বোনের শিশুকন্যা জাইমা খাতুনকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে পরকীয়া প্রেমিক আল আমিন ও তার সহকারী রবিউল ইসলাম। হত্যার পর লাশ তিনটি গুম করার জন্য সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের প্রাচিরের পাশে যমুনা নদীতে ফেলে রেখে পালিয়ে যায় হত্যা কারিরা। পরের দিন বস্তাবন্দি লাশ ভেসে উঠলে উদ্ধার করে এনায়েতপুর থানা পুলিশ। পরে স্বজনেরা লাশ সনাক্ত করে। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্যপ্রমান শেষে আজ আদালত দুইজনকে মৃত্যুদন্ড প্রদান করেন।
অপরদিকে, ২০১৮ সালে সিরাজগঞ্জের সলঙ্গা থানার এরান্দহ নিজ বাড়ি থেকে শহিদুল ইসলামকে হেরোইন সহ আটক করে পুলিশ। এ বিষয়ে সলঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলায় শুনানি ও স্বাক্ষ্যপ্রমান শেষে আদালত আজ যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে।
আরও খবর