নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নৌকায় ভোট চেয়ে জান্নাত আরা হেনরীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

নৌকায় ভোট চেয়ে জান্নাত আরা হেনরীর গণসংযোগ ও লিফলেট বিতরণ বাংলাদেশ আওয়ামী লীগের ১৫ বছরের উন্নয়নের লিপলেট বিতরণ করেছেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ সংসদীয় আসনের সম্ভাব্য নৌকার মাঝি তৃণমূল জনসাধারণের ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক বাংলাদেশ আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরী।

রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ শহর চৌরাস্তা থেকে এস. এস. রোর্ডে তৃণমূল জনসাধারণের কাছে গত ১৫ বছরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারের উন্নয়নের লিফলেট বিতরণ করা হয়।

গণসংযোগে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারা অব্যাহত রাখতে, নৌকার পক্ষে ভোট ও দোয়া কামনা করেন ড. জান্নাত আর হেনরী 

 ড. জান্নাত আরা হেনরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিগত প্রায় ১৫ বছরের উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য মিজানুর রহমান দুদু, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন, ও সাধারণ সম্পাদক সুমন রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসেন, যুব মহিলা আওয়ামী লীগের সাধারন সাম্পাদক আফরিন মায়া, পৌর সভার ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক করিম মুন্সি ও ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব রহমান, প্রমুখ।

আরও খবর