নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কাওয়াকোলা ইউনিয়ন পরিষদে তিনদিন ব্যাপী স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উদ্বোধন

দেশে প্রথমবারের মতো উদযাপিত হচ্ছে জাতীয় স্থানীয় সরকার দিবস। সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার- এই স্লোগান নিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে।  জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়াতে দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ৮ নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদ ১৭-১৯ সেপ্টেম্বর তিন দিনব্যাপী ‘জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা ২০২৩ পালন করেছে। 
গতকাল রবিবার ( ১৭ সেপ্টেম্বর ২০২৩)  সকাল ১১ টায় কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উক্ত দিবসের আলোচনা সভায় কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের তরুন চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে দিবসটির তাৎপর্যপূর্ণ মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি। 

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি  তিনি তার বক্তব্য বলেন, 
মাননীয় প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে–তা বলে শেষ করা যাবে না বা লিখে শেষ করা যাবে না। পদ্মা সেতু করতে পারবে না, করতে দেবে না বলেছিল–আজকে পদ্মা সেতু হয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে, মেট্রোরেল হয়েছে, উড়াল সেতু হয়েছে, গভীর সমুদ্র বন্দর হয়েছে, কক্সবাজার রেল লাইনসহ আইকনিক রেলস্টেশন হয়েছে, কোনটি হয়নি ? কোনটি বলে শেষ করা যাবে না।’  
অনুষ্ঠানের সভাপতি চেয়ারম্যান জিয়া মুন্সি বলেন, শুধু উপমা দিয়ে এইটুকু বলতে চাই-‘প্রবাস জীবন থেকে আমার এক আত্মীয় গ্রামে এসেছে–কিন্তু সে গ্রামটি চিনতে পারছে না, গ্রামে এতো উন্নয়ন হয়েছে। সরকার এই ভালো দিকগুলো মানুষ মনে রাখবে সব সময় তাই সকলের উচিৎ বঙ্গবন্ধুর কন্যার জননেত্রী  শেখ হাসিনাকে আবার নৌকা মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

সে সময়ে আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি সাংবাদিক হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, সিরাজগঞ্জ সদর উপজেলা সফল  প্রাক্তন ভাইস চেয়ারম্যান মোঃ জামাত আলী মুন্সি, ৮ নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আলী আশরাফ  সরকার, হিসাব  সহকারী মোঃ জাহিদুল ইসলাম, কাওয়াকোলা ইউনিয়নের কাটেংগা সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ১,২,৩ নং ওয়ার্ডের মোছাঃ সাজেদা বেগম,   সয়াশেখা ৪,৫, এবং ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোছাঃ কহিনুর বেগম,  কৈগাড়ী দোরতা  ৭,৮,৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মোছাঃ আনোয়ারা বেগম, উওর জামুয়া ১ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম,  কাওয়াকোলা ২ নং ওয়ার্ড হাটবয়ড়া  ইউপি সদস্য মোঃ শাহজামাল  ৩ নং ওয়ার্ড কাটেংগা ইউপি সদস্য মোঃ আফছার আলী,  ৪ নং ওয়ার্ড চিথুলিয়া ইউপি সদস্য মোঃ মোস্তফা কামাল,  ৫ নং ওয়ার্ড কাওয়াকোলা মোঃ আব্দু্ল  মান্নান,  ৬ নং ওয়ার্ড  সয়াশেখা ইউপি সদস্য জনাব আলী, ৭ নং ওয়ার্ড বড়কয়ড়া মোঃ ছালাম সদ্দার, ৮ নং ওয়ার্ড চন্ডাল বয়ড়া ছানোয়ার মন্ডল, ৯ নং ওয়ার্ড দোরতা ইউপি সদস্য  মোঃ আব্দুর রাজ্জাক, উদ্দ্যেক্তা  মোঃ ইউসূফ হোসাইন রিকন প্রমুখ।
আরও খবর