নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

জামাত বিএনপিকে সাথে নিয়ে ঐক্যের ডাক দিলেন আওয়ামীলীগ থেকে বহিস্কৃত আরাফাত।

জামাত বিএনপিকে সাথে নিয়ে ঐক্যের ডাক দিলেন আওয়ামীলীগ থেকে বহিস্কৃত আরাফাত।


গত ২৩ জুলাই বিকাল ৫ টায় পাঁচলিয়া পীড় তলা মাঠে জামাত বিএনপির নেতা কর্মীদের নিয়ে এক সমাবেশ করেন আওয়ামী লীগ থেকে বহিস্কৃত সাবেক সলঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আরাফাত রহমান। 

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় মানুষকে খিচুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে সমাবেত করার চেষ্টা করেন তিনি। 

সমাবেশে বিভিন্ন উস্কানিমূলক কথা বলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছেন বলে অভিযোগ করেন স্থানীয় অনেকেই। নাম প্রকাশ না করার শর্তে সমাবেশে অংশগ্রহণকারী একাধিক ব্যাক্তি জানান, খিচুড়ি খাওয়ানোর কথা বলে তাঁত শ্রমিক, দিন মজুর সহ অনেককেই ভুল বুঝিয়ে সমাবেশে নিয়ে আসেন। কিন্তু তার বিভিন্নরকম উস্কানীমূলক বক্তব্যে বিব্রত হয়ে সমাবেশস্থল ত্যাগ করেন তারা। 

এ বিষয়ে উপস্থিত ইউনিয়ন জামায়াতের সাবেক আমির জামাল মুন্সির সাথে কথা বললে তিনি জানান, আগেরদিন সমাবেশ স্থলে খিচুড়ি খাওয়ার কথা বলে উপস্থিত হবার জন্য আমাকে দাওয়াত দেওয়া হয়। সমাবেশের দিন সমাবেশ স্থলে উপস্থিত হলে বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য শুরু হলে আমি খিচুড়ির প্যাকেট নিয়ে সমাবেশস্থল ত্যাগ করি।  

এ ঘটনায় হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজা জানান, পাঁচলিয়ায় জামাত বিএনপি নিয়ে আওয়ামী লীগ থেকে বহিস্কৃত আরাফাত ঐক্যের কথা বলে বিভিন্ন রকমের বক্তব্য দেওয়ার ভিডিওটি আমরা দেখেছি, বিষয়টি স্থানীয় সংসদ সদস্য সহ দলের সিনিয়র নেতাদের অবহিত করা হবে। 

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে দল থেকে  বহিষ্কার করা হয়। জামাত বিএনপি নিয়ে উস্কানিমূলক বক্তব্যের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরাফাতের বিরুদ্ধে এর আগেও নানা অপকর্মের ঘটনা ঘটেছে বলে জানান এলাকাবাসী। এর মধ্যে সপ্তম শ্রেণী পড়ুয়া মেয়ের বান্ধবীকে বিয়ে করে ব্যাপক আলোচনার জন্ম দেন আরাফাত। এ প্রেক্ষিতে পাঁচলিয়া বদরুল আলম উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতির পদ থেকে অপসারণ করা হয়। 

এছাড়াও নিয়মনীতির তোয়াক্কা না করে অনিয়ম করলে সরকারি ফেয়ার প্রাইজের ডিলারশীপ বাতিল হয় তার।  মানুষের কাছে থেকে অবৈধ সুবিধা নিয়ে জায়গা দখল করে দেওয়ার অভিযোগ জোরালো। রাতের অন্ধকারে বালু চুরি সহ নানান অপকর্মে লিপ্ত বলে জানান স্থানীয়রা। 

এর আগেও আরাফাতে বিরুদ্ধে বিভিন্ন অপকর্মে সংবাদ প্রকাশ হয়েছে। তাছাড়া বিভিন্ন অপরাধের দায়ে একাধিকবার জেল খেটেছেন। 

এছাড়াও মসজিদে জুম্মার নামাজের সময় ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছে আরাফাত

আরও খবর