নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অনুষ্ঠিত হলো মাদক বিরোধী প্রীতি ক্রিকেট ম্যাচ

"খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছাতিয়ানতলী খেলা প্রিয় মহল'র উদ্যোগে ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠে গত শনিবার এক প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয় । 


সকাল হতেই খেলা দেখার জন্য উৎসুক জনতার ভিড় ছিল লক্ষণীয় । তরুন সমাজের সুস্বাস্থ্য ও মাদকের করাল গ্রাস হতে রক্ষায় খেলাধুলার কোনো বিকল্প নেই । আর তাই রোদের তীব্রতাকে উপেক্ষা করে খেলোয়াড়দের নৈপুণ্যে খুশি খেলাপ্রিয় এলাকাবাসী ও সাধারণ মানুষ । খেলা দেখতে আসা গিয়াসউদ্দিন জানান, তিনি মাদকের বিপক্ষে এবং বহুদিন পর এমন একটি টানটান উত্তেজনাকর ক্রিকেট ম্যাচ দেখে তার সত্যিই ভালো লেগেছে ‌। শিশু কিশোর ও তরুণ উদীয়মান খেলোয়াড়দের উপস্থিতি ও ক্রিকেটের প্রতি আগ্রহ ছিল চোখে পড়ার মতো ।


৪০ ওভারের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের ক্রেস্ট, রানার্সআপ দলকে বিশেষ পুরস্কার ও বিজয়ী দলকে মেডেল তুলে দেন সিরাজদিখান উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ'র সভাপতি আরিফ হোসেন সুমন। এসময় আরও উপস্থিত ছিলেন রাসেল কবির সুমন, আবু বকর চৌধুরী টিটু, স্বপন কুমার দাস, মিন্টু শেখ, জসিম ব্যাপারী, নাজমুল ইসলাম,রাজীব শেখ, সাইফুল ইসলাম, মহসিন ঢালী, আশরাফুল ইসলাম পিয়াস, ফাহিম শেখ, শাকিল ব্যাপারী, নয়ন শেখ সহ আরোও ক্রিড়াপ্রেমী তরুন খেলোয়াড়, এলাকাবাসী ও সাধারণ মানুষ । 


সিফাত খান নামে আয়োজকদের মধ্যে অন্যতম একজন জানান, তরুন সমাজ ভবিষ্যত বাংলাদেশের কান্ডারী। দেশ ও সমাজের উন্নয়নে তরুণদের ভূমিকা অনস্বীকার্য, আর তাই আমরা চাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাঝে তরুনদের নিবৃত রাখতে । এতে যেমন তারা খারাপ সঙ ত্যাগ করবে, অন্যদিকে মাদকাসক্ত হওয়ার আশঙ্কা কমে যাবে । তিনি জানান, খেলা মানুষকে শারীরিক ভাবে সুস্থ রাখে এবং একটি মাদকমুক্ত আধুনিক বাংলাদেশ বিনির্মাণে খেলাধুলা হতে পারে এক অন্যতম অনুষঙ্গ ।

আরও খবর