'দেশি ফল খাই, আসুন ফলের গাছ লাগাই' এই প্রতিপাদ্য কে সামনে রেখে কৃষি মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ১৯-২১ জুন পর্যন্ত ৩ দিন ব্যাপী জাতীয় ফল মেলা ২০২৫ এর আজ ছিল সমাপনী দিন। এ উপলক্ষ্যে আজ ২১ জুন ২০২৫ খ্রি: তারিখে সিরাজদিখান উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন সিরাজদিখান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় ফল মেলা ২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার'র সভাপতিত্বে এ সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র সহ আরো উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মেলার স্টলগুলোতে শোভা পায় উপজেলার বিভিন্ন প্রান্ত হতে আগত বিভিন্ন প্রজাতির দেশি ফল এবং ফল গাছের চারা। জেলা প্রশাসক অনুষ্ঠানের শুরুতে ফলের স্টলগুলো ঘুরে দেখেন এবং উপজেলার বিভিন্ন বিদ্যালয় হতে আগত শিক্ষার্থী, অভিভাবকদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি দেশি ফলের চারা রোপন করতে তরুন প্রজন্মকে উৎসাহিত করেন।
অনুষ্ঠানে বক্তাগণ বেশি বেশি দেশী ফল খাওয়া এবং ফল গাছ রোপণের তাগিদ দেন। অনুষ্ঠানে মনোজ্ঞ লোক সংগীত আয়োজন ছিল লক্ষণীয়। পরে জেলা প্রশাসক ফল মেলা ২০২৪ এর বিজয়ী শিক্ষার্থীদের হাতে দেশি ফলের চারা তুলে দেন।
৩৪৭ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩৫৮ দিন ২৩ ঘন্টা ৩০ মিনিট আগে
৪০৩ দিন ১৮ ঘন্টা ২৫ মিনিট আগে
৪৪০ দিন ৪ ঘন্টা ২ মিনিট আগে
৪৬২ দিন ২০ ঘন্টা ২৬ মিনিট আগে
৫২৩ দিন ২ ঘন্টা ২২ মিনিট আগে
৫৭৬ দিন ২ ঘন্টা ৩০ মিনিট আগে
৬০৮ দিন ১ ঘন্টা ৪ মিনিট আগে