নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সিরাজদিখানে ক্ষমা পেলেন ইউনিয়ন পরিষদের ৫ চেয়ারম্যান ও ৩ সভাপতি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৫ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ৩ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে ক্ষমা প্রদর্শন করা হয়েছে । বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই ক্ষমা ঘোষনার কথা জানানো হয়েছে । এরা হলেন জৈনসার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু, রশুনিয়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদ, ইছাপুরা ইউপি চেয়ারম্যান সুমন মিয়া, লতব্দী ইউপি চেয়ারম্যান হাফিজ মোঃ ফজলুল হক, বয়রাগাদী ইউপি চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগ, কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ কপাসের হোসেন, মালখানাগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান মৃধা, বয়রাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন গাজী ও কেয়াইন ইউনিয়নের আঃ রহিম । উল্লেখ্য যে, জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার পর্যায়ের বিভিন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার অভিযোগে ইতোপূর্বে তাদের সংগঠন হতে অব্যাহতি প্রদান করা হয় । তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করে তারা সংগঠনের গঠনতন্ত্র, নীতি ও আদর্শ বিরোধী এই ধরনের কর্মকাণ্ডে ভবিষ্যতে ফের যুক্ত না হওয়ার মর্মে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট ক্ষমা প্রার্থনা পূর্বক লিখিত অঙ্গীকার ব্যক্ত করেছেন । পরবর্তীতে গত ১৭ ডিসেম্বর ২০২২ তারিখে গণভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী গঠনতন্ত্রের ১৭(৬) এবং ৪৭(২) ধারা মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট সাধারণ ক্ষমা প্রার্থনা করে লিখিত আবেদন করলে তা পর্যালোচনা এবং ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে তাদের ক্ষমা প্রদর্শন করা হয় । মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের সাংগঠনিক শৃঙ্খলা,ঐক্য ও শক্তি বাড়াতে অব্যাহতি দেয়া ব্যাক্তিদের সাধারণ ক্ষমা প্রদর্শন করা হয়েছে । দলীয় সূত্রে জানা গেছে, ভবিষ্যতে কোনো প্রকার সংগঠন বিরোধী কর্মকান্ডে ফের লিপ্ত হলে, তা ক্ষমার অযোগ্য বলে বিবেচিত হবে । দলে ফেরা ক্ষমাপ্রাপ্ত ব্যাক্তিবর্গ দেশ ও দশের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করছেন সিরাজদিখানের সাধারণ জনগণ । 

Tag
আরও খবর