উলিপুর উপজেলা প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২০২৬ উদ্বোধন বড়লেখায় বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫ সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন ‎মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত* লাখাইয়ে বোরোধান হারিয়ে কৃষক দিশেহারা,ঋণ নিয়ে কৃষকের আহাজারী। ‎সুন্দরবনের দস্যুদের মুক্তিপণ দিয়ে ফিরে এলেন ছয় জেলে শ্রীপুরে হুইল চেয়ার-শিক্ষাবৃত্তির চেক ও বাইসাইকেল বিতরণ গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল সারা দেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী হালইসার সমাজ কল্যাণ সমিতির জেলাব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ইসলামপুর থানার ওসির পরিচয়ে মামলার ভয় দেখিয়ে ৩ ব্যক্তির কাছে টাকা দাবির অভিযোগ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত মধুপুরে আঞ্চলিক পর্যায়ে ব্র্যাকের কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নে দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত ৩৬ বছর পর প্রত্যক্ষ ভোটাভোটি বাংলাদেশ শিক্ষক সমিতির নির্বাচন : বদলে গেল সিলেকশন প্রথা ‎মোংলা- বেনাপোল কমিউটার ট্রেনের ইজারা চুক্তি বাতিল রায়পুরে অপহরণের পর হত্যা, মুক্তিপণ দাবির কয়েক ঘণ্টার মধ্যেই মিলল মরদেহ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী আদমদীঘিতে বাক প্রতিবন্ধী যুবককে বলাৎকার, গ্রেপ্তার ১ জয়পুরহাটে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

 গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  

বুধবার(১৩ আগষ্ট) দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় ও দুর্নীতি দমন কমিশন  সমন্বিত জেলা কার্যালয়,খুলনার আয়োজনে শ্যামনগর অফিসার্স ক্লাবে বিতর্ক  প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব ও রচনা প্রতিযোগিতা শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সহ পুরস্কার বিতরণ করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন।  

প্রধান অতিথি বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে  তাদের লেখা পড়া করা, শিক্ষকদের দায়িত্ব মেনে চলা ও সুন্দর জীবন গঠন করার কথা বলেন।  এছাড়া তিনি শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ব্যাবহার নিষেধ করেন।  

শ্যামনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন  সমন্বিত জেলা কার্যালয়,খুলনার  উপসহকারী পরিচালক মোঃ মহসীন আলী,বিতর্ক প্রতিযোগিতার বিচারক ও উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক, শ্যামনগর রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ কামরুজ্জামান, ওসিসি কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস,মডারেটর ও  সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির  সদস্য সাকিবুর রহমান বাবলা প্রমুখ।

   শ্যামনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মানবেন্দ্র দেবনাথের সঞ্চলনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিতর্ক বিতর্ক প্রতিযোগিতার বিচারক  উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান,   উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রনজিৎ কুমার বর্মন, সুপর্ণা কর্মকার , বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ প্রমুখ।  

বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ১৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিদ্যালয় ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, রানার্সআপ বিদ্যালয় নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়।  অনুষ্ঠানে সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীকে দুর্নীতি দমন কমিশন  সমন্বিত জেলা কার্যালয়,খুলনার পক্ষ থেকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।  এছাড়া বিতর্ক ও রচনা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও 

 রানার্সআপ বিদ্যালয়,শ্রেষ্ঠ বক্তা এবং রচনা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ৫ জনকে শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে সনদ, ক্রেষ্ট প্রদান করেন অতিথিবৃন্দ।  


আরও খবর