গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ

শ্যামনগরে প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ দেওয়ানের অবসরজনিত বিদায় সংবর্ধনা

শ্যামনগরে প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ দেওয়ানের অবসরজনিত বিদায় সংবর্ধনা

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউপির ৬৫ নং দক্ষিণ আবাদচন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ দেওয়ানের বিদ্যালয়ের পক্ষ থেকে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার(১ ফেব্রুয়ারী) সকাল ১১টায় বিদ্যালয় চত্তরে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার এনামুল কবীর। প্রধান অতিথি বক্তব্যে প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ দেওয়ানের কর্মময় জীবনের সফলতার দিক তুলে ধরেন।

বিদ্যালয়ের এস এম সির সভাপতি মোছাঃ ফাতেমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি শ্যামনগর উপজেলা শাখার সভাপতি প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিদায় সংবর্ধিত প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ দেওয়ান। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সভাপতি গণেশ চন্দ্র মন্ডল, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক জি এম মিজানুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জামাল হোসেন,  বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনা বেগম, দিলরুবা ইয়াসমিন, জিয়াউর রহমান, শিক্ষার্থী অভিভাবক বাদল মন্ডল প্রমুখ।

বক্তারা বলেন প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ দেওয়ান বিদ্যালয় উন্নয়নে, শিক্ষার উন্নয়নে যথেষ্ট ভূমিকা রেখে গেছেন।

প্রধান শিক্ষক রবীন্দ্র নাথের বাড়ী বুড়িগোয়ালিনী ইউপির খাসকাটা গ্রামে। তার এক পুত্র ও  এক কন্যা সন্তান রয়েছে। তিনি ৫৩ নং চাঁদনীমুখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৯৯০ সালের ২৩ শে জুলাই সহকারী শিক্ষক হিসাবে শিক্ষকতার পেশা শুরু করেন। পরবর্তীতে ২০০০ সালের ১ জানুয়ারী প্রধান শিক্ষক হিসাবে পদোন্নতি পান। ২০০২ সালের ১ জানুয়ারী ৬৫ নং দক্ষিণ আবাদচন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন।

ছবি- প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ দেওয়ান।

Tag
আরও খবর