জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

ইরান- ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলার প্রতিবাদে লালপুরে বিক্ষোভ

ইরান- ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলার প্রতিবাদে লালপুরে বিক্ষোভ লালপুর (নাটোর) প্রতিনিধি: ফিলিস্তিন ও ইরানে দখলদার ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলা প্রতিবাদে এবং মুসলিমদের পবিত্র ভূমি আল-কুদস্ পুনরুদ্ধারে মুসলিম সেনাবাহিনী প্রেরণের দাবিতে নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) বাদ জুম্মা লালপুর বাজার মসজিদ চত্বর থেকে লালপুর উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি লালপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালপুর ত্রিমোহীনী চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়। এ সময় সমাবেশ থেকে মুসল্লিরা, ইরান ও ফিলিস্তিনের মুসলমানদের ওপর দখলদার ইহুদি সন্ত্রাসী বাহিনী ইসরাইল কর্তৃক মুসলমানদের ওপর নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলা প্রতিবাদ জানান এবং ফিলিস্তিনের জেরুজালেমে পবিত্র ভূমি পবিত্র মসজিদ মসজিদুল আকসা পুনরুদ্ধারে মুসলিম সেনাবাহিনী প্রেরণের দাবি জানান। তারা আরও বলেন প্রত্যেক মুসলমানদের ঈমানি দায়িত্ব অসহায় নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো। ফিলিস্তিনের জনগণ তাদের নিজ জন্ম ভূমিতে দুর্বিষহ জীবনযাপন করছেন। ইসরাইল গাজায় পানি, বিদ্যুৎসহ সহ সকল সুবিধা বন্ধ করে একটি মৃত্যুকূপে পরিণত করেছে। সেখানকার মানুষ আজ মানবেতর জীবনযাপন করছে। ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরায়েলের আগ্রাসন ও নৃশংস গণহত্যার বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানদের রুখে দাঁড়াতে হবে।
Tag
আরও খবর