প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, দিনাজপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা- ২০২৬ অনুষ্ঠিত গাইবান্ধায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই পা হারালেন এক যুবক। হাউজবোটের ইঞ্জিনে পরে প্রাণ গেল আট বছরের নিঝুমের লোহাগড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালী ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জামায়াতের এমপিদের দিয়ে চৌদ্দগ্রাম উন্নয়ন হবে না সাতক্ষীরার তালায় ভারতীয় সীমান্ত পিলারসহ ৪ জন আটক পীরগাছা সদর ইউনিয়ন এনসিপির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত সড়কের দোষ খুঁজি, কিন্তু চালকের অপরাধ এড়াই কেন? আটকের ৬ ঘণ্টা পর মুচলেকা নিয়ে সাবেক ইউপি মেম্বারকে ছেড়ে দিল এসআই পরিবেশ দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে ছাত্রশিবিরের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ ত্রিমুখী সংঘর্ষে আহত ৮ পীরগাছায় জমি মাপজোকের পর খুঁটি উপড়ে ফেলার অভিযোগ, সুষ্ঠু সমাধানের দাবি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে: প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ধোবারচর জাগরণী কিশোরী সংলাপ কেন্দ্রের র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষচারা বিতরণ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ডোবারচর জুঁই মহিলা সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা

মাদক এবং কিশোর গ্যাং বড় সামাজিক সমস্যা ওসি আমিনুল ইসলাম

শ্রীমঙ্গেল মাদক প্রতিরোধে করণীয় সভা


শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেছেন, বর্তমান সময়ে মাদক এবং কিশোর গ্যাং অনেক বড় সামাজিক সমস্যা। মাদক, ইয়াবা, চুরি, ডাকাতি, ইভটিজিং, আত্মহত্যা, পারিবারিক সহিংসতাসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আমরা যদি একসাথে মিলেমিশে কাজ করতে পারি তাহলে শুধু গাজীপুর এলাকা নয়; পুরো উপজেলা থেকে এসব সমস্যা দূর করা সম্ভব। এসব সমস্যা একমাত্র সামাজিকভাবেই প্রতিরোধ করা সম্ভব। এসব প্রতিরোধে পুলিশের পক্ষ থেকে আমরা কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিংসহ নানাবিধ কাজ করে যাচ্ছি। মাদকসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় আমাদের বিট অফিসার, কমিউনিটি পুলিশিং, গ্রাম পুলিশ, নাইটগার্ডসহ এলাকাবাসী সকলে মিলে একসাথে কাজ করতে হবে। এ ক্ষেত্রে  পুলিশ, জনপ্রতিনিধি এবং এলাকাবাসীদের মধ্যে সমন্বয় করে কাজ করলে সুফল পাওয়া যাবে। 

শুক্রবার (২০ জুন) বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের গাজিপুর এলাকায় গ্রামবাসীর উদ্যোগে মাদক প্রতিকারে করণীয় বিষয়ে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি এসব কথা বলেন। 

স্থানীয় বাসিন্দা শিক্ষক মোঃ আব্দুস মুমিন মাস্টার এর সভাপতিত্বে ও শ্রীমঙ্গল ইসলামী ছাত্র ঐক্যপরিষদ নেতা মাহমুদুল হাসান নাঈমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, আশিদ্রোন ইউনিয়নের বিট অফিসার এসআই বাবলু পাল, আশিদ্রোন ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আরজু মিয়া, টিম ডায়নামিকের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহিন আহমেদ, ববসায়ী হেলাল ভুইয়া, এলাকার মুরব্বি আব্দুস সালাম, মানবাধিকারকর্মী ইকবাল হোসেন প্রমুখ। 

সভায় উপস্থিত ছিলেন বীরপ্রতিক মোঃ ফুরকান উদ্দিন, দৈনিক সমকালের শ্রীমঙ্গল প্রতিনিধি শামিম আখতার হোসেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসান বিন মুজাহির (মোঃ এহসানুল হক), এনসিপির মৌলভীবাজার জেলার সমন্বয় কমিটির সদস্য নিলয় রশিদসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। 

শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ছবি, মেসেজ দেখলে যাচাই-বাছাই করে বিশ্বাস করতে হবে।  মোবাইলের অপব্যবহার রোধ, গুজব ছড়ানো রোধে স্থানীয়ভাবে এসবের বিরুদ্ধে প্রচারণা চালাতে হবে। এছাড়া সমাজে কোন ঘটনা ঘটলে সেটার বিরুদ্ধে প্রাথমিক স্টেজেই কাজ করতে হবে, যাতে সমস্যাটা বড় না হয়ে যায়।

ওসি আরও বলেন, আপনার সন্তানকে সন্ধার পর বাইর বের হতে দিবেন না। আপনার সন্তানকে কার সাথে মিলে খেয়াল রাখবেন। সন্ধার পর বাইরে বের হতে দিবেন না। অভিভাবকসহ এলাকাবাসীসহ সবাইকে সার্বিক বিষয়ে সচেতনতার সাথে সকল অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান তিনি।

আরও খবর