সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার।

পরিবেশ দিবসে কিশোরীদের উদ্যোগে বৃক্ষরোপণ

শ্যামনগরে পরিবেশ দিবসে কিশোরীদের উদ্যোগে বৃক্ষরোপণ

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলাপ্রতিনিধি ঃ  ‘প্লাস্টিক দুষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার (৫ জুন ) সকাল ১১ টায় সাতক্ষীরার শ্যমানগরে মুন্সিগঞ্জ ইউনিয়নের পশ্চিম জেলেখালী গ্রামের আউবুড়ি খালপাড়ে সবুজ সংহতি ও পশ্চিম জেলেখালী শাপলা কিশোরী সংগঠনের উদ্যোগে এবং বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিক“র সহযোগিতায় ‘ উপকুলীয় অঞ্চলের প্রাণ-প্রকৃতি- পরিবেশ সুরক্ষায়”বৃক্ষরোপন কর্মসুচি অনুষ্টিত হয়েছে।

বৃক্ষরোপন  কর্মসুচিতে সবুজ সংহতির ইউনিয়ন সদস্য ভুধর চন্দ্র মন্ডলের সভাপতিত্বে  অংশগ্রহন করেন  স্থানীয় যুব, কৃষক- কৃষানী, শিক্ষার্থী ও উন্নয়ন কর্মী সহ প্রায় ৫০ জন।

বৃক্ষরোপন কর্মসূটিতে বক্তব্য রাখেন সবুজ সংহতির সদস্য ভুধর চন্দ্র মন্ডল, কৃষিপ্রতিবেশ বিদ্যা শিখন কেন্দ্রের পূর্নিমা রানী, কিশোরী সংগঠনের সাধারন সম্পাদক অনন্যা, জবা কৃষি নারী সংগঠনের সভানেত্রী দোলন, বারসিক কর্মকর্তা রামকৃষ্ণ জোয়ারদার, বিশ্বজিৎ মন্ডল, সম ওসমান গনি, মারুফ হোসেন মিলন সহ প্রমুখ।

বক্ততারা বলেন, আমরা উপকুলীয় এলাকার মানুষ প্রতিনিয়ত আমাদের নানান ধরনের দুর্যোগ মোকাবেলা করে টিকে থাকতে হয়। আর এ দুর্যোগ মোকাবেলায় গাছের কোন বিকল্প নেই। কারণ গাছ হলো আমাদের বিপদের দিনের বন্ধু। গাছের সাথে আমাদের প্রাণ-প্রকৃতি ও পরিবেশ জড়িত এগুলো ভালো রাখতে হলে সুন্দর ভাবে বেচে থাকতে হলে গাছের কোন বিকল্প নেই।

অংশগ্রহনকারী কিশোরীরা জানান যে, আমরা এর আগে আমাদের স্কুলে বনায়ন করেছি। আমাদের বাড়িতে গাছ লাগিয়েছি। আর আজ আমরা আমাদের গ্রামের খাল পাড়ের রাস্তায় বনায়ন করছি। এটা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা দৃষ্টান্ত কেউ সহজে এসব কাজগুলো করতে চায়না। আজ বারসিকের সহায়তায় আমরা এ কাজটি করতে পেরেছি। আমরা সকল ছাত্র-ছাত্রীরা যদি এভবাবে নিজের বাড়ি, গ্রাম ও দেশের পরিবর্তন দেখতে চাই তাহলে এরকম ছোট ছোট উদ্যোগ গ্রহন করতে হবে। এখনো আমাদের গ্রামের অনেকেই  খাল গুলোতে অবাদে প্লাস্টিক ফেলে পরিবেশটা নষ্ট করছে। সচেতনতার মাধ্যমে আমরা আমাদের পরিবেশটা ভালো রাখতে  পারি।
সবশেষে  পশ্চিম জেলেখালী  শাপলা কিশোরী সংগঠনের সদস্যরা তাদের নিজ নিজ বাড়ি থেকে তাল, জাম, কাঠাল ও খেজুরের বীজ সংগ্রহ করে মুন্সিগঞ্জ ইউনিয়নের আইবুড়ি খাল পাড়ে প্রায় হাফ কিলোমিটার  জায়গায় রোপনের উদ্যোগ গ্রহন করেন।


ছবি- শ্যামনগর মুন্সিগঞ্জ কিশোর-কিশোরীদের বৃক্ষ রোপন কর্মসূচি।  

Tag
আরও খবর