আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ

শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার সোরা দৃষ্টিনন্দন এলাকায় চলমান মেগা প্রকল্পের কাজ ও গুণগত মান পরিদর্শন এবং স্থানীয়দের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।

বৃহস্পতিবার(২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় পরিদর্শন শেষে  সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্তরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় স্থানীয়রা জলদস্যুদের তৎপরতা বৃদ্ধিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, স্বাস্থ্য সেবা, সুপেয় পানির ব্যবস্থা গ্রহণ, শিক্ষা সহ অন্যান্য সমস্যা নিয়ে কথা বলেন।

মতবিনিময় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক, উপজেলা সহকারী কমিশনার ভূমি ওমর শরীফ ফাহাদ,পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ প্রমুখ। 

 গাবুরা ইউপি চেয়ারম্যান জি এম মাছুদুল আলমের সভাপতিত্বে সভায় স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক আবু তালেব, আমজাদ হোসেন, ইকবাল হোসেন মন্টু প্রমুখ।

সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ বক্তব্যে সুন্দরবনের জলদস্যু দমনে সমন্বিত উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। একই সঙ্গে গাবুরায় সুপেয় পানির সংকট নিরসন, স্বাস্থ্যসেবার উন্নয়ন, এলাকায় পর্যাপ্ত স্কুল না থাকায় নতুন স্কুল স্থাপনের উদ্যোগ গ্রহন এবং চলমান মেগা প্রকল্পের কাজ যথাযথভাবে বাস্তবায়ন ও গুণগত মান বজায় রাখার  আশ্বাস প্রদান করেন।

ছবি- শ্যামনগরে  দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ



Tag
আরও খবর