সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' তেঁতুলিয়ায় থার্টিন হুসার্স ওপেন রোভার স্কাউট গ্রুপের জোটা-জোটি ক্যাম্প অনুষ্ঠিত। মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি

শ্যামনগরে শিশু অধিকার বিষয়ে এনসিটিএফ সংলাপ

শ্যামনগরে শিশু অধিকার বিষয়ে এনসিটিএফ সংলাপ

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১১টায় পরিত্রানের আয়োজনে উপজেলা পর্যায়ে শিশু অধিকার বিষয়ে এনসিটিএফ সংলাপের আয়োজন করা হয়।

শ্যামনগর অফিসার্স ক্লাব হল রুমে এনসিটিএফের সার্বিক সহায়তায় সংলাপ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুনের সভাপতিত্বে শিশু সুরক্ষা আইন, শিশুদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, তৃণমুল ও স্থানীয় পর্যায়ে শিশু অধিকার বাস্তবায়ন, শিশু শ্রম ও বাল্য বিবাহ প্রতিরোধ, কন্যা শিশুর অধিকার, শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে সুপেয় পানি নিশ্চিত করা, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সহ অন্যান্য বিষয়ে এবং সংশ্লিষ্ট অফিসের সেবা প্রদান বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, উপজেলা ওসিসি কর্মকর্তা প্রনব কুমার বিশ^াস, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি সামিউল আযম মনির, শ্যামনগর থানার এস আই আব্দুল মতিন,  শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রনজিৎ বর্মন, পরিত্রানের প্রজেক্ট অফিসার নয়ন কুমার গাইন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা প্রমুখ।

এনসিটিএফ সদস্য তাবাসসুম মাশিয়া ও ইমরান হাসমীর সঞ্চালনায় সংলাপ অনুষ্ঠানে অতিথিবৃন্দের দৃষ্টি কামনা করে বক্তব্য রাখেন এনসিটিএফ সদস্য মিহির মন্ডল, ডালিয়া সরকার, জয়দেব মন্ডল, শোভন সরকার, বিনতা সরদার, সুদেশ মন্ডল, সুমন মন্ডল, গায়ত্রী মন্ডল প্রমুখ।

ছবি- শ্যামনগরে এনসিটিএফ সংলাপ অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন।



Tag
আরও খবর