‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

মৌলভীবাজারে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে এনসিপির কেন্দ্রীয় নেতাকে অবাঞ্চিত ঘোষণা করে ছাত্রজনতার মানববন্ধন

মৌলভীবাজারে এনসিপির সমন্বয় কমিটি বাতিলের দাবিতে


মৌলভীবাজারে এনসিপির জেলা সমন্বয় কমিটি নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ বিষয়ে সদ্যঘোষিত এনসিপির জেলা কমিটির অনেকেই মুখ খুলতে শুরু করেন। অবশেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল পেজে কেন্দ্রীয় নেতা প্রীতম দাসকে মৌলভীবাজারে অবাঞ্চিত ঘোষণা করে শুক্রবার রাত ১০টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে সাধারণ ছাত্রজনতার ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মাননববন্ধনে বক্তব্য দেন, জাবেদ রহমান, শাহ উসমান আলী জাকি, নাজমিন জেনি, জুবায়েল আহমদ প্রমুখ। উপস্থিত ছিলেন সাদেক খান, মাসনুন আল হামিদ, শরিফ খান, বেলাল আহমদ, মোঃ রাজু, আব্দুল্লাহ আল হোসাইন প্রমুখ। 

বক্তারা বলেন, শ্রীমঙ্গলের বাসিন্দা এনসিপির কেন্দ্রীয় যুগ্ন সদস্য সচিব প্রীতম দাস বাণিজ্যের মাধ্যমে এ কমিটি করেছেন। তার পছন্দের মানুষ কমিটিতে যুক্ত করে আওয়ামী লীগ পুনর্বাসন করছেন তিনি। এসয় মানববন্ধকারীরা

এনসিপির মৌলভীবাজার জেলার সমন্বয়ক কমিটি দ্রুততম সময়ের মধ্যে বাতিল করে বিতর্কমুক্ত কমিটির দাবি তুলেন। মানববন্ধনে বিভিন্ন ব্যানার ফেস্টুনে 'এক দুই তিন চার, প্রীতম তুই গাদ্দার', ছাত্রজনতার রক্তের সাথে গাদ্দারীকারী প্রীতম দাশকে বয়কট করা হলো নানা স্লোগানসহ লেখা ছিল।

প্রসঙ্গত গত বুধবার মৌলভীবাজার জেলায় ৩১ সদস্যবিশিষ্ট জেলা সমন্বয় কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় সংগঠন। কমিটি ফেসবুকে প্রচারের পর থেকে কমিটি ঘিরে বিতর্ক-সমালোচা শুরু হয়। বিশেষ করে যুগ্ন সমন্বয়কারী ফাহাদ আলম, কমিটির সদস্য শ্রীমঙ্গল রাজঘাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বৈশিষ্ট্য গোয়ালাসহ একাধিক সদস্যদের বিরুদ্ধে সরাসরি ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে সম্পৃক্ততার অভিযোগ এনে এর সমর্থনে অনেকে ছবি, ভিডিও পোস্ট করেন। এছাড়া কমিটিতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত অনেকেকে যুক্ত না করা, আওয়ামীগ নেতাকর্মীদের পুনর্বাসনের সুযোগ করে দেওয়া, অনেকের অনিচ্ছাসত্ত্বে কমিটিতে যুক্ত করা, প্রধান সমন্বয়কারীসহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সরাসরি সম্পৃক্ত একনিষ্ঠ ত্যাগী ছাত্রজনতার সাথে আলোচনা না করে কমিটিতে প্রীতম দাসের পছন্দের মানুষকেকরারকমিটিতে যুক্ত করার অভিযোগ ওঠে।

Tag
আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ১০ ঘন্টা ৩৫ মিনিট আগে