মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদে বালুবোঝাই বাল্কহেড ডুবে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। সোমবার (১০ জুলাই) দুপুরে উপজেলার নিলখী ইউনিয়নের চর কামারকান্দি এলাকার আড়িয়াল খাঁ নদে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নদ খননের বালু পাড়ে আনার কাজে ব্যবহৃত হতো বাল্কহেডটি। সোমবার দুপুরে নদের পাড়ে বাল্কহেডটি উল্টে ডুবে যায়। এ সময় তিন শ্রমিক আটকা পড়েন বাল্কহেডের মধ্যে। পরে স্থানীয়রা তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন । উপজেলার কলাতলা নৌ পুলিশ ফাঁড়ির এসআই শহিদুল ইসলাম বলেন, খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।
৪০ দিন ২ ঘন্টা ২৭ মিনিট আগে
১৩২ দিন ২১ ঘন্টা ৪০ মিনিট আগে
১৩৪ দিন ২৩ ঘন্টা ৫০ মিনিট আগে
১৩৫ দিন ৮ ঘন্টা ২৬ মিনিট আগে
১৩৬ দিন ৩ ঘন্টা ৪ মিনিট আগে
১৩৮ দিন ১ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৪০ দিন ৩ ঘন্টা ১৬ মিনিট আগে
১৪২ দিন ১ ঘন্টা ৫২ মিনিট আগে