নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত

সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং স্থানীয় পর্যায়ে নারী ও যুব সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে শেরপুর সদর উপজেলার সিবিও নেতৃবৃন্দের অংশগ্রহণে এক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট ২০২৬) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নলকুড়া আশার আলো মহিলা যুব সংগঠনে এ শিক্ষা সফরের আয়োজন করা হয়। এতে চরশ্রীপুর চাঁদ মহিলা সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচি, শেরপুর সদর উপজেলার উদ্যোগে এ শিক্ষা সফরের আয়োজন করা হয়। কর্মসূচিতে সহযোগিতা করে স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশ। শিক্ষা সফরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এছাড়া নালিতাবাড়ী উপজেলা সীডস কর্মসূচির উপজেলা সমন্বয়কারী হিলারিউস রিছিল, মাঠ সহায়ক সুবল ম্রংসহ সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শিক্ষা সফরে অংশগ্রহণকারীরা নলকুড়া আশার আলো মহিলা যুব সংগঠনের বিভিন্ন কার্যক্রম, সাংগঠনিক ব্যবস্থাপনা, নেতৃত্বের বিকাশ, নারী ও যুবদের অংশগ্রহণ এবং আর্থ-সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ সম্পর্কে ধারণা নেন। পাশাপাশি দুই সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে অভিজ্ঞতা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, এ ধরনের শিক্ষা সফরের মাধ্যমে স্থানীয় পর্যায়ের সংগঠনগুলোর নেতৃবৃন্দ বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নিজেদের সাংগঠনিক সক্ষমতা আরও উন্নত করার সুযোগ পান। পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নারী ও যুবদের নেতৃত্ব বিকাশ এবং টেকসই আর্থ-সামাজিক ক্ষমতায়নের কার্যক্রম আরও কার্যকর হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। আয়োজকরা জানান, সিবিও নেতৃবৃন্দের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সংগঠনগুলোর কার্যক্রমকে আরও শক্তিশালী ও স্থায়িত্বশীল করার উদ্দেশ্যেই এ শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে।

Tag
আরও খবর