নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চলের সীডস কর্মসূচির আওতায় শেরপুর সদর উপজেলায় সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) শেরপুরের জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। “শিক্ষা, নেতৃত্ব ও দক্ষতায় এগিয়ে যাবে কিশোরী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সমাবেশে সংলাপ কিশোরীরা অংশগ্রহণ করে। কিশোরীদের শিক্ষা, নেতৃত্বের বিকাশ, আত্মনির্ভরতা ও বিভিন্ন দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের আর্থ-সামাজিকভাবে ক্ষমতায়নের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা মো. বদরুল আলম এবং সমবায় সহকারী কর্মকর্তা তাসলিম আক্তার। এছাড়াও অনুষ্ঠানে মি. সনেন সিমসাং, হাতীআগলা সূর্যমুখী যুব উন্নয়ন সংগঠনের সভাপতি হাসি আক্তার, মাঠ সহায়ক মি. রনু নকরেক ও মি. সুবল ম্রং উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, কিশোরীদের যথাযথ শিক্ষা, নেতৃত্বের সুযোগ ও জীবনমুখী দক্ষতা অর্জনের মাধ্যমে তাদের আত্মবিশ্বাসী ও সক্ষম করে গড়ে তুলতে হবে। সমাজের উন্নয়নে কিশোরীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি বাল্যবিবাহ, ঝরে পড়া ও বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতা মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানটি মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচি, শেরপুর সদর উপজেলা-এর আয়োজনে এবং স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশ-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। সমাবেশে সংলাপ কিশোরীদের অংশগ্রহণে বিভিন্ন আলোচনা ও কার্যক্রমের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Tag
আরও খবর