নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস

গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০’-এর আওতায় মোবাইল কোর্টের মাধ্যমে প্রায় ১২০০ মিটার (৩০টি) চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। ২৫ আগস্ট ২০২৬ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ অভিযানে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঝিনাইগাতী সদর ইউনিয়নের ধলি বিল ও বাইলা বিলে স্থানীয় জেলেরা এসব জাল দিয়ে দেশীয় ছোট মাছ শিকার করছে এমন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক মোবাইল কোর্ট পরিচালনা করে এসব জাল আটক করেন। পরে তা আগুন জ্বালিয়ে ধ্বংস করা হয়। চায়না দুয়ারী জালে ছোট মাছ থেকে শুরু করে যে-কোনো জলজ প্রাণী একবার প্রবেশ করলে আর বের হতে পারে না। এর ফলে আমাদের জলাশয় থেকে মাছসহ সকল জলজ প্রাণী বিলুপ্ত হয়ে যেতে পারে। এই জাল কারেন্ট জালের চেয়েও ভয়ংকর। তাই পরিবেশ ও মাছের জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষা করতে চায়না দুয়ারী জাল পরিহার করা প্রয়োজন। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা রজব আলী বলেন, সকল প্রকার নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল দিয়ে মাছ শিকার করা বে-আইনি কাজ। আমরা সকল প্রকার নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা অব্যাহত রাখবো। অভিযান পরিচালনাকালে উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী গোলাপ হোসেনসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর