নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন

শেরপুর জেলার সদর উপজেলার মেধাবী ছাত্র শাহিন সাপের কামড়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২২ আগস্ট মৃত্যুবরণ করেছে। মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে শেরপুর জেলা প্রশাসন। শাহিনের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন এবং শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক তার বাড়িতে যান। এ সময় তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এদিকে, আজ ২৫ আগস্ট ২০২৬ মঙ্গলবার শাহিনের পরিবারের সদস্যরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে আর্থিক সহযোগিতা ও খাদ্যসামগ্রী প্রদান করেন জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আর্থিক সহযোগিতাও অতিদ্রুত শাহিনের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শাহিনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জেলা প্রশাসন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে।

Tag
আরও খবর