দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

“আদিবাসী ধাত্রীদের সম্মান: জীবন ও সুস্থতার সুরক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর সদর উপজেলায় আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (৯ আগস্ট) র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শেরপুর সদর উপজেলার কসবা কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ছোট ঝাউয়েরচর সূর্যমুখী যুব উন্নয়ন সংগঠন ও কসবা আলোর দিশারি সিবিওর সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কসবা কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রুনা জেংচাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম লেবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস ময়মনসিংহ অঞ্চলের প্রজেক্ট অফিসার মো. ওসমান গনি, টিডব্লিউএ শেরপুর সদর চেয়ারম্যান মি. ডেনিশ দুলাল মারাক। সহায়তা করেন মাঠ সহায়ক রনু নকরেক ও সুবল ম্রং। আলোচনা সভায় বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং প্রথাগত জ্ঞান ও সংস্কৃতি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে মাতৃস্বাস্থ্য ও নিরাপদ প্রসব নিশ্চিত করতে আদিবাসী ধাত্রীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাঁদের যথাযথ সম্মান, প্রশিক্ষণ ও সহায়তা প্রদানের আহ্বান জানান বক্তারা। বক্তারা বলেন, আদিবাসী ধাত্রীরা দীর্ঘদিন ধরে নিজ নিজ সম্প্রদায়ের নারীদের প্রসবকালীন সেবা দিয়ে আসছেন। তাঁদের অভিজ্ঞতা ও ঐতিহ্যগত জ্ঞানকে মূল্যায়নের পাশাপাশি আধুনিক স্বাস্থ্যসেবার সঙ্গে সমন্বয় করা প্রয়োজন। এতে মা ও শিশুর জীবন রক্ষার পাশাপাশি আদিবাসী জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে। অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) প্রকল্প, শেরপুর সদর, কারিতাস ময়মনসিংহ অঞ্চল। সহযোগিতায় ছিল স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশ।

Tag
আরও খবর