দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ঝিনাইগাতীতে বন্য হাতি প্রতিরোধে টাস্কফোর্সের সক্ষমতা বৃদ্ধিতে কারিতাস সীডসের প্রশিক্ষণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন পরিষদ হলরুমে বন্য হাতি প্রতিরোধে টাস্কফোর্স কমিটির সদস্যদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) কারিতাস বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চল পরিচালিত মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস-এসএফ) কর্মসূচি-এর উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। কর্মসূচিটি স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। প্রশিক্ষণে টাস্কফোর্স কমিটির সদস্য, সিবিও সদস্য এবং স্থানীয় কমিউনিটির প্রতিনিধিসহ মোট ২২ জন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন কারিতাস সীডস প্রকল্পের মাঠ সহায়ক বেবী অমিতা সাংমা এবং টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ। প্রশিক্ষণে বন্য হাতির বিচরণপ্রবণ এলাকায় মানুষের জানমাল ও ফসলের ক্ষয়ক্ষতি কমানো, নিরাপদ ও কার্যকর প্রতিরোধ কৌশল, স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি, বন বিভাগের সঙ্গে সমন্বয় জোরদার এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আয়োজকরা জানান, বন্য হাতির কারণে ক্ষতিগ্রস্ত সীমান্তবর্তী জনপদের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মানুষ-হাতি সংঘাত কমাতে স্থানীয় টাস্কফোর্সের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

Tag
আরও খবর