দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ক্রস লার্নিং ভিজিটে সিবিও সদস্যদের শিক্ষা সফর অনুষ্ঠিত

জলবায়ু সহনশীল কৃষি, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি সেবা প্রাপ্তির কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে ১৫ জুলাই ২০২৬ বুধবার শেরপুর জেলার সন্ন্যাসীভিটা নবযাত্রা যুব সংগঠনের সিবিও সদস্যদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল সন্ধ্যাকড়া সূর্য্যের হাসি যুব সংগঠনে শিক্ষা সফর ও ক্রস লার্নিং ভিজিটে অংশগ্রহণ করে। উল্লেখ্য, সন্ধ্যাকুড়া সূর্য্যের হাসি যুব সংগঠনটি সরকারি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নিবন্ধনপ্রাপ্ত একটি সংগঠন। শিক্ষা সফরের মূল উদ্দেশ্য ছিল সিবিও সদস্যদের পারস্পরিক পরিচিতি বৃদ্ধি, সরকারি ও বেসরকারি সুযোগ-সুবিধা অর্জনের কৌশল এবং প্রয়োজনীয় ডকুমেন্টেশন সম্পর্কে ধারণা লাভ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে সরকারি নিবন্ধন লাভের প্রক্রিয়া সম্পর্কে জানা এবং ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার (সিএসএ) বিষয়ে বাস্তব অভিজ্ঞতা ও বাস্তবায়ন কৌশল সম্পর্কে জ্ঞান অর্জন। এ শিক্ষা সফরে নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শেরপুর সদর উপজেলার বিভিন্ন সিবিও সদস্যরা অংশগ্রহণ করেন। সফরকালে অংশগ্রহণকারীরা সন্ধ্যাকড়া সূর্য্যের হাসি যুব সংগঠনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সাংগঠনিক উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা, কৃষি সিএসপি, প্রাণিসম্পদ সিএসপি, কারিতাসের কর্মকর্তা ও কর্মীবৃন্দ এবং সন্ধ্যাকড়া সূর্য্যের হাসি যুব সংগঠনের সদস্যবৃন্দ। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের ক্রস লার্নিং ভিজিট বিভিন্ন সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষা সফর অব্যাহত রাখার ওপর তারা গুরুত্বারোপ করেন।

Tag
আরও খবর