দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

শেরপুরে অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট, জরিমানা ও কারাদণ্ড

শেরপুর জেলার সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নে অবৈধ বালু উত্তোলন এবং মাদকের বিরুদ্ধে পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।


সোমবার (৬ জুলাই) পরিচালিত অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় এক ব্যক্তিকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন অকেজো করে দেওয়া হয় এবং বালুভর্তি একটি মাহেন্দ্র ট্রাক জব্দ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।


এদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় পরিচালিত পৃথক দুটি মোবাইল কোর্টে মাদক-সংক্রান্ত অপরাধে দুই ব্যক্তিকে প্রত্যেককে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।


জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ, পরিবেশ সংরক্ষণ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag
আরও খবর