নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উদযাপন উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন ও সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ও জেলা পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ, জেলার বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী, সংস্কৃতিসেবী ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নজরুলসংগীত, আবৃত্তি ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশিত হয়। উপস্থিত অতিথিরা পরিবেশনা উপভোগ করেন। পরে বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
এর আগে প্রধান অতিথি সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল এবং জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমের নবনির্মিত ফলক উন্মোচনের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
নজরুলচর্চা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
৫ ঘন্টা ১৪ মিনিট আগে
৬ ঘন্টা ৫৯ মিনিট আগে
১ দিন ৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
২ দিন ৩ ঘন্টা ২৮ মিনিট আগে
৩ দিন ৪ ঘন্টা ৩০ মিনিট আগে
৩ দিন ৪ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩ দিন ৭ ঘন্টা ৩৫ মিনিট আগে
৪ দিন ৬ ঘন্টা ১ মিনিট আগে