নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বগুড়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে বসতবাড়িতে হামলার অভিযোগ

বগুড়ার সারিয়াকান্দিতে নারচী ইউপির সদস্য তরিকুল ইসলামের বিরুদ্ধে বসতবাড়িতে হামলার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে উপজেলার নারচী ইউনিয়নের ভেড়ামারা বুদার ভিটা এলাকার মৃত আকবর আলী মোল্লার ছেলে ভুক্তভোগী ওমর আলী মোল্লা (৫০) সারিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


ভুক্তভোগীর অভিযোগ ছিলো ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বসতবাড়ির ১২৫ টি গাছ কর্তন করা হয়েছে।


অভিযোগ সূত্রে জানা গেছে, নারচী ইউপির সদস্য তরিকুল ইসলামের সাথে ওমর আলীর জমাজমি সংক্রান্ত দ্বন্দ্ব বিরাজমান ছিল। দ্বন্দ্ব সূত্রে গত শনিবার দুপুরে ইউপির সদস্য  তরিকুল ইসলাম, তার বাবা নূরু মন্ডল (৬৫), ২ ভাই পিপুল ইসলাম (৩০) ও লিটন মিয়া (৩৩) এবং তার মা তারা বানুসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জন ওমর আলীর বসতভিটায় আক্রমণ চালায়।


এ সময় তারা বসতভিটার কলাগাছ, আকাশ মনি, আম, পেঁপে, বেল, বরই, শিমুল এবং কদম গাছসহ প্রায় ১২৫ টি গাছ ধারালো অস্ত্র দিয়ে কর্তন করে। পরে বসতবাড়ির লোকজনের উপর হামলা চালাতে গেলে বসতবাড়ির লোকজন বসতবাড়ি ছেড়ে প্রাণনাশের ভয়ে পালিয়ে যায়। এ বিষয়ে ওমর আলী শনিবার রাতে সারিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।


ওমর আলী বলেন, আমি প্রাণনাশের ভয়ে বসতবাড়ী ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। বাড়িতে গেলেই তারা আমাকে প্রাণে মেরে ফেলবে।


এ বিষয়ে তরিকুল ইসলাম বলেন, জমিটি আমাদের। তাই আমাদের বসতভিটার অপ্রয়োজনীয় গাছ কেটে ফেলে নতুন কাষ্ঠল জাতীয় গাছ লাগাবো।সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, এ ঘটনা মিমাংসার জন্য দুই পক্ষকে নিয়ে বসা হবে। 

আরও খবর