ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ বাংলাদেশ-মায়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব চীনের বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতির দায়িত্ব গ্রহণ

সারিয়াকান্দিতে মে দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়ার সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে সারিয়াকান্দি ফাযিল ডিগ্রী মাদ্রাসা হতে একটি শ্রমিক র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসা মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিনুর ইসলাম সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাও. ইকবাল হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বায়তুল মাল সম্পাদক ও সারিয়াকান্দি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেয়ারটেকার আলমগীর হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী জহুরুল ইসলাম।
​প্রধান অতিথির বক্তব্যে মাও. ইকবাল হোসেন বলেন, "শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব। ইসলামের আলোকে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে।"
​সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আনোয়ার হোসেন বিপ্লব। এছাড়াও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, দর্জি ট্রেড ইউনিয়ন সেক্রেটারী বেলাল সরকার, গৃহ নিমার্ণ সেক্রেটারী তোফাজ্জল হোসেন,  সিএনজি পরিবহন ইউনিয়ন সভাপতি খায়রুল ইসলাম মানিক, কৃষি ট্রেড ইউনিয়ন সভাপতি আমজাদ হোসেন, রিকশা ট্রেড ইউনিয়ন সেক্রেটারী স্বপন মিয়া, মৎস্য ট্রেড ইউনিয়ন সেক্রেটারী সজিব, কুলি ট্রেড ইউনিয়ন সেক্রেটারী সাবজল, ফুলবাড়ি ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারী সামছুল ইসলাম।
​বক্তারা কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সংগতি রেখে মজুরি নির্ধারণের দাবি জানান।

​অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের বায়তুল মাল সম্পাদক হেলাল উদ্দিন। সভায় উপজেলার বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক শ্রমিক ও পেশাজীবী মানুষ অংশ নেন।

Tag
আরও খবর