নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বগুড়ায় মোবাইল কোর্ট অভিযান ও অর্থদন্ড

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা প্রশাসনের চলমান মোবাইল কোর্ট অভিযানে তিনজনকে অর্থদন্ড দেওয়া হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩-৪ ঘটিকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক এর পরিচালনায় সারিয়াকান্দি উপজেলার বাঙ্গালী ব্রীজে মোবাইল কোর্টের ৩ টি মামলায় মোট ১৫০০ টাকা অর্থদন্ড প্রদান এবং তাৎক্ষণিক আদায় করা হয়।
এসময় আচরণবিধি লঙ্ঘনের অপরাধে উপজেলার ধাপ এলাকার শামীম আহম্মেদের ছেলে আব্দুল্লাহ আল সিয়াম কে ৫০০/-(পাঁচশত) টাকা, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুসারে বাড়ইপাড়া এলাকার শফিকুল সোনার এর ছেলে স্বাধীন মিয়া(২১) কে ৫০০/-(পাঁচশত) টাকা এবং একই মামলায় বগুড়া সদরের বথুয়াবাড়ি এলাকার মতিউর রহমানের ছেলে পাভেল(২২) কে ৫০০/-(পাঁচশত) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
সারিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে। কোনো প্রকার বিশৃঙ্খলা এবং আচরণ বিধি লঙ্ঘন হলেই সাথে সাথে মোবাইল কোর্ট পরিচালনা করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে।
জনস্বার্থে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। 
আরও খবর