নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শৈলকুপায় সংবাদকর্মীর বিরুদ্ধে যুবলীগ নেতার মিথ্যা মামলা, সাংবাদিক মহলে ক্ষোভ

ঝিনাইদহের শৈলকুপায় ভাঙচুর ও লুটপাটের মামলায় দৈনিক বাংলাদেশের খবর এর জেলা প্রতিনিধি এম বুরহান উদ্দীনের বিরুদ্ধে মামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সুধীমহল। কোনো তদন্ত ছাড়াই প্রতিহিংসাবশত এ ধরনের ন্যাক্কারজনক মামলায় সংবাদকর্মীকে আসামি করা উদ্দেশ্যমূলক বলে প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিকরা। শুক্রবার (২৫ অক্টোবর) রাতে ধলহরাচন্দ্র ইউনিয়ন যুবলীগের নেতা তুষার খান বাদী হয়ে শৈলকুপা থানায় এ মামলা দায়ের করেন। এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই ২০২৪ ভোর ৬টায় থানা সদর থেকে ১৮ কিলোমিটার দূরে কুশবাড়িয়া গ্রামে রাজনৈতিক সহিংসতার জেরে আওয়ামী লীগের দুই গ্রুপের হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। দীর্ঘ তিনমাস পর ২৫ অক্টোবর কুশবাড়িয়া গ্রামের ভূমিদস্যুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজি, থানায় হামলা, মারামারি-লুটপাট ও আলোচিত কালী মন্দীরে প্রতিমা ভাঙচুরের অন্যতম আসামি যুবলীগ নেতা তুষার খান বাদী হয়ে শৈলকুপা থানায় এ মামলা দায়ের করেছে। মামলা নং ১১, যার আসামি দেড় শতাধিক। বুরহান উদ্দীনের পিতা নূরুদ্দীন মৃধা জানান, তার ছেলে দীর্ঘ বছর ধরে সাংবাদিকতা পেশায় নিযুক্ত আছে। বিগত দিনে বিভিন্ন কুকর্মেলিপ্ত এলাকার আলোচিত সন্ত্রাসী তুষার খানের বিরুদ্ধে জেলা-উপজেলার সংবাদকর্মীরা ফলাও করে খবর প্রকাশ করে থাকে। সেকারণে পাশ্ববর্তি গ্রামের তুষার খান শত্রুতাবশত তার ছেলেকে আসামী করেছে বলে ধারণা করেন। জানা যায়, জেলা ও শৈলকুপা উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা বাদী তুষার খানের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বস্তুনিষ্ঠ খবর প্রকাশ করেছে। সে প্রেক্ষিপ্তে সন্ত্রাসী তুষার খান একাধিকবা জেলহাজত বাস করে। এ মামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদকর্মী ও সুধিমহলের পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করা হয়েছে। সাংবাদিকদের দাবি, শৈলকুপা প্রেসক্লাবের সদস্য বাংলাদেশের খবর এর জেলা প্রতিনিধি এম বুরহান উদ্দীনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা থেকে অব্যাহতি প্রদান করা হোক। এ বিষয়ে জেলা-উপজেলার সাংবাদিক নেতারা বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়েছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, যেহেতু এজাহারটি নথিভুক্ত হয়েছে, পরবর্তীতে বিশদভাবে তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag
আরও খবর


শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ

৭ দিন ৮ ঘন্টা ৫৩ মিনিট আগে