নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নোয়াখালীর সেনবাগে বুলেট নামের এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ



নোয়াখালীর সেনবাগে থেলাসেমিয়া রোগে আক্রান্ত একমাত্র সন্তানের রক্তের জন্য প্রবাসীর স্ত্রীর সঙ্গে এক যুবকের সম্পর্ক গড়ে ওঠে। ওই যুবক মাঝে-মধ্যেই কথা বলার একপর্যায়ে ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে।


ওই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও স্বামীসহ আত্মীয়স্বজনদের কাছে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ ও টাকাপয়সা এবং স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় মো. গিয়াস উদ্দিন বুলেট নামের এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। প্রবাসীর স্ত্রীর মামলার ভিত্তিতে সেনবাগ থানার এসআই বদিউল আলম তাকে উপজেলার ডমুরুয়া চৌমোড় এলাকা থেকে বুধবার গ্রেফতার করেন। 


বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারী ) দুপুরে তাকে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করেন। গ্রেফতারকৃত গিয়াস উদ্দিন বুলেট উপজেলার ডমরুয়া ইউনিয়নের ডমুরুয়া গ্রামের মুজিবুর হক মিয়ার বাড়ির মুজিবুল হকের ছেলে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভিমটিম প্রবাসীর স্ত্রীর একমাত্র সন্তান থেলাসেমিয়া রোগে আক্রান্ত হয়। এজন্য তাকে প্রতি মাসে রক্ত দিতে হয়। অভিযুক্ত গিয়াস উদ্দিন বুলেটের রক্তের গ্রুপ ওই শিশুর সঙ্গে মিলে যাওয়ায় সে শিশুটিকে রক্ত দেওয়ার সুবাদে তার মায়ের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। এতে বুলেট ভিডিও কলে কথা বলে ওই নারীর শরীরের গোপন অঙ্গগুলো ভিডিও ধারণ করে একপর্যায়ে ওই ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং তার প্রবাসী স্বামীসহ আত্মীয়স্বজনদের কাছে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ করে এবং নগদ ১ লাখ টাকা ও ১ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এরপরও ফের তাকে ধর্ষণের চেষ্টা এবং কয়েকটি ব্যাংকের স্বাক্ষর করা সাদা চেক নিয়ে যায়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন জানান, ওই নারী নিরুপায় হয়ে রোববার রাতে সেনবাগ থানায় মামলা দায়ের করলে বুধবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। দুপুরে তাকে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।


আরও খবর