নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত

মে দিবস পালিত







ব্যাপক উৎসাহ উদ্দীপনা সভা এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মে দিবস পালিত



সারাদেশের ন্যায় নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার পৌর শহরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সভা এবং বর্ণঢ্য শোভাযাত্রার মাধ্যমে বিভিন্ন সংগঠন মে দিবস পালন করে।
সকাল সাড়ে নয়টায় সেনবাগ পৌর শহরে জেলা পরিষদ মার্কটের উপজেলা কার্যালয়ের সামনে থেকে ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ শোভাযাত্রা শুরু করে পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে সেনবাগের নয়টি ইউনিয়ন ভ্রমনে পৌর শহর থেকে বের হয়ে যায়।উক্ত শোভাযাত্রায় ছিলো অর্ধশতাধিক মোটরসাইকেল ও রিকশা।
সকাল দশটায় জাতীয়তাবাদী দল  (বিএনপি) সেনবাগ উপজেলা কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সেনবাগ উপজেলা শাখার সভাপতি মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে, পৌর শ্রমিক দলের সভাপতি মহিন উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আবদুল হান্নান লিটন, আমিনুল ইসলাম বিএসসি, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব হাজী জাফর আহমদ। আলোচনা সভা শেষে বর্ণঢ্য শোভাযাত্রা বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
সকাল সাড়ে দশটায় সেনবাগ সরকারি আর্দশ প্রাথমিক বিদ্যালয় মাঠে  শ্রমিক কল্যাণ ফেডারেশন সেনবাগ উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ নোয়াখালী জেলার নায়েবে আমির অধ্যাক্ষ সাইদ আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের  আমির ইয়াছিন করিম, সাধারণ সম্পাদক নুরুল আফসার।আলোচনা সভা শেষে এক বর্ণঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে থানার মোড়ে এসে শেষ হয়। আলোচনা সভায় সবাই একটি কথায়ই উল্লেখ করেন কথায় কথায় শ্রমিক ছাটাই বন্ধ করতে হবে। শ্রমিকের ঘাম শুকানোর আগে মজুরি পরিশোধ করতে হবে, দৈনিক আট ঘন্টা ডিউটি  বাস্তবায়ন করতে হবে। 

Tag
আরও খবর