নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সাভারের আশুলিয়ায় স্ত্রীর গলাকাটা মরাদেহ উদ্ধার স্বামী পলাতক

ঘটনাস্থলের ছবি

রাজধানী ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় শিমু (২১) নামের এক নারীর গলাকাটা মরদেহ তারই বাসার বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী পলাতক রয়েছেন।

আজ মঙ্গলবার (২০ জুন) সকাল ১০ টার দিকে আশুলিয়া থানাধীন কাঠগড়া পশ্চিমপাড়া এলাকার ইঞ্জিনিয়ার মামুনের ৫ তলা বাড়ির একটি ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

নিহত শিমু গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার মোগন্দপুর গ্রামের নয়া মিয়া ব্যাপারীর ছোট মেয়ে। নিহত শিমুর পলাতক স্বামী ফারুক হোসেন একই জেলার বাসিন্দা।

স্বামী স্ত্রী দুজনেই একসাথে কাঠগড়া এলাকার ডেকো লিগেসি গ্রুপের আগামী এ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানায় কাজ করতেন। তাদের আড়াই বছরের এক ছেলে সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই বাসাতে নিহত শিমু, তার আরও ২ বোন ও খালা-খালু বসবাস করতো। সোমবার রাত ১২ টার দিকে স্বামী ফারুককে নিয়ে ঘরে চলে যায় নিহত শিমু। পরদিন সকালে এক বোন তাকে অফিসে যাওয়ার জন্য ডাকতে এসে দেখে ঘরের ছিটকিনি বাইরে থেকে আটকানো। ঘরে ঢুকতেই রক্তের চিহ্ন। পরে রুমে কাউকে না পেয়ে বাথরুমে গিয়ে শিমুর মরদেহ দেখতে পায়। পরে আশুলিয়া থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করে মরাদেহ বাথরুমে লুকিয়ে রাখে স্বামী ফারুক হোসেন। এ ঘটনার পর থেকে আড়াই বছর বয়সের একমাত্র ছেলে সন্তান নিয়ে পলাতক রয়েছেন স্বামী।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন সাংবাদিকদের কে বলেন, খবর পেয়ে আমরা মরাদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরাদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক এ পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়ের করবে। পলাতক স্বামীকে খুঁজে বের করার চেষ্টা করছি আমরা। বাকি তথ্য তদন্ত স্বাপেক্ষে বলা যাবে। ধারণা করা যাচ্ছে বটি দা বা ধারালো কিছু দিয়ে নিহত শিমুকে খুন করা হয়েছে।

আরও খবর



আশুলিয়ায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক যুবক

৮১৮ দিন ১৮ ঘন্টা ২০ মিনিট আগে


সাভারেও দেখা মিলেছে রাসেল ভাইপার সাপের

৮২৬ দিন ১২ ঘন্টা ৫৩ মিনিট আগে


ঈদের দ্বিতীয় দিনেও সড়কে যাত্রীর চাপ

৮৩১ দিন ১৭ ঘন্টা ২৩ মিনিট আগে