জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সাভারের আশুলিয়ায় স্ত্রী কে হত্যার দায়ে স্বামী গ্রেফতার

গ্রেফতারকৃত তৈমুর রহমান (নিহতের স্বামী)

রাজধানী ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে স্বামীর বেধড়ক মারধরে ময়না বেগম (৩২) নামে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী তৈমুর রহমানকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

বুধবার (১ মে) রাত ৮টার দিকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতাল থেকে নিহত ময়না বেগম (৩২)এর মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। এর আগে একই দিন বিকাল সাড়ে ৪টার দিকে আশুলিয়া থানাধীন উত্তর গাজিরচট বুড়িরবাজার টাইগার কলোনি এলাকার শাহজাহান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ময়না বেগম আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকায় ভাড়া বাসায় বসবাস করে স্থানীয় গ্রামীণ নিটওয়্যার লি. নামের একটি গার্মেন্টস কারখানায় ক্লিনার পদে কাজ করতেন।গ্রেপ্তার স্বামী তৈমুর রহমান পেশায় একজন রাজমিস্ত্রী। তাদের গ্রামের বাড়ি নওগাঁ জেলার নিয়ামতপুরের নিরাপাড়া গ্রামে।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. বদিউজ্জামান দৈনিক দেশচিত্র কে বলেন, বুধবার বিকালে পারিবারিক কলহের জেরে কথা কাটাকটির একপর্যায়ে ময়না বেগমকে মারধর করে তার স্বামী তৈমুর রহমান। পরে আহত অবস্থায় ময়না বেগমকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। নিহতের শরীরে কিল-ঘুষির আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও খবর




সাভারেও দেখা মিলেছে রাসেল ভাইপার সাপের

৮২৬ দিন ৩ ঘন্টা ১৬ মিনিট আগে


ঈদের দ্বিতীয় দিনেও সড়কে যাত্রীর চাপ

৮৩১ দিন ৭ ঘন্টা ৪৫ মিনিট আগে