নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

সাতক্ষীরায় ভালো রাস্তায় সরকারি অর্থ অপচয়, জরাজীর্ণ পথে জনদুর্ভোগ




সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বালুইগাছা ও গোবিন্দপুর গ্রামের মানুষ এক যুগেরও বেশি সময় ধরে ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী রাস্তায় চরম দুর্ভোগে রয়েছেন। প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে কাদা-পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। অথচ এসব জরাজীর্ণ রাস্তা সংস্কার না করে ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য রাবেয়া সুলতানার বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের ভয়াবহ অভিযোগ উঠেছে।


স্থানীয়রা অভিযোগ করেছেন, উপজেলা পরিষদ থেকে রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ আসলেও তা প্রকৃত ভাঙাচোরা রাস্তায় ব্যয় না করে মেম্বার রাবেয়া সুলতানা নিজের বাড়ি যাওয়ার মানিকতলা এলাকার তুলনামূলক ভালো রাস্তায় ব্যয় করছেন। এতে সরকারি অর্থ অপচয়ের পাশাপাশি জনগণের দুর্ভোগ অযথাই বেড়ে চলেছে।


সরেজমিন ঘুরে দেখা যায়, বালুইগাছা ও গোবিন্দপুরের একাধিক ইটের রাস্তা ভেঙে খানাখন্দে ভরে গেছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাগুলো কাদা ও পানিতে তলিয়ে যায়, ফলে পথচারী, বিশেষ করে শিক্ষার্থীদের সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে।


এলাকার সাধারণ মানুষ অভিযোগ করে বলেন,

আমরা বছরের পর বছর ভাঙাচোরা রাস্তায় চলাচল করছি। কিন্তু মেম্বার ভালো রাস্তায় কাজ করছেন। এতে সরকারি অর্থ অপচয় হচ্ছে। আমরা দ্রুত জরাজীর্ণ রাস্তাগুলো সংস্কারের দাবি জানাই।


অভিযোগের বিষয়ে মহিলা মেম্বার রাবেয়া খাতুন বলেন,

আমার বাড়ির পাশের রাস্তায় ইট ভেঙে গুঁড়ো হয়ে গিয়েছিল, সেই কারণেই আমি মেরামতের উদ্যোগ নিয়েছি। তবে অভিযোগকারীদের বিরুদ্ধে তিনি ক্ষোভ প্রকাশ করে অশালীন ভাষায় মন্তব্য করেন। বাস্তবে রাস্তায় ভাঙা ইটের তেমন কোন আলামত মেলেনি।


এ বিষয়ে ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী জানান,

এটা বড় সমস্যা না। আগামী বাজেটে সব রাস্তা সংস্কার করা হবে।


অন্যদিকে স্থানীয় সচেতন মহল বলছেন, সরকারি বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত না করলে জনগণের দুর্ভোগ কখনোই কমবে না। তাই দ্রুত অনিয়মের তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

Tag
আরও খবর