নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

সাতক্ষীরায় ক্লাস চলাকালে কোচিং সেন্টার বন্ধের কঠোর নির্দেশ



শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি নিশ্চিত ও শিক্ষার মানোন্নয়নে কঠোর পদক্ষেপ নিয়েছে সাতক্ষীরা জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ঘোষণা দিয়েছেন, সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলার সব কোচিং সেন্টার সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হবে। নির্ধারিত সময়ে কোনো শিক্ষার্থীকে কোচিং সেন্টারে পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “শিক্ষার মানোন্নয়নে করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় এই নির্দেশনা দেন জেলা প্রশাসক। সভায় জেলার অনার্স-মাস্টার্স কলেজ এবং ফাজিল-কামিল মাদ্রাসার অধ্যক্ষবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।


সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. আবুল খায়ের, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নজরুল ইসলামসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষরা।


জেলা প্রশাসক বলেন, “শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে আসা বাধ্যতামূলক করতে হবে। কোনো শিক্ষক শ্রেণিকালীন সময়ে বাড়িতে বা বাইরে কোচিং পরিচালনা করলে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।”


তিনি আরও বলেন, বিদ্যালয়ের ক্লাস চলাকালে ফটক তালাবদ্ধ রাখতে হবে, যাতে অযথা আসা-যাওয়া না হয়। পাশাপাশি শিক্ষার্থীদের ধূমপান রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং পরীক্ষায় শতভাগ নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে।


জেলা প্রশাসক আরও উল্লেখ করেন, “কোচিং এখন অনেকটা ফ্যাশনে পরিণত হয়েছে। অভিভাবকরাও সন্তানদের ক্লাসে মনোযোগী করার চেয়ে কোচিংয়ের উপর নির্ভর করছেন। এ মানসিকতা পরিবর্তন জরুরি। শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা অর্জনে শিক্ষক ও অভিভাবক উভয়কেই সচেতন ও দায়িত্বশীল হতে হবে।”


সভায় উপস্থিত শিক্ষাবিদরা জেলা প্রশাসকের এ নির্দেশনা ও পদক্ষেপকে স্বাগত জানান এবং শিক্ষার মানোন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

Tag
আরও খবর