জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিয়ে বাড়িতে খাবার খেয়ে কনেপক্ষ ১৫ জন অতিথি অসুস্থ হয়ে পড়ে।

বরের বাড়িতে খাবার খেয়ে কনেপক্ষ থেকে আসা ১৫ জন অতিথি অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে।

কনেপক্ষের লোকজন জানান, তাদের খাবারের সঙ্গে কিছু মিশিয়ে দেওয়া হয়েছে। তাই তারা ডায়রিয়া ও পেটব্যথায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন।

তারা আরও জানান, ঘটনার সূত্রপাত রোববার। বরপক্ষ কনের বাড়িতে আসে সেদিন। খাবার শেষে বরের হাত ধোয়ানোর পর কনেপক্ষকে ২০ টাকা দেওয়া এবং কনের জন্য নাকের ছোট রিং আনা নিয়ে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়।

কনেপক্ষের দাবি, আগের ঘটনার জেরে সোমবার বরপক্ষের বাড়িতে গেলে কনেপক্ষের খাবারের সঙ্গে জামালগোটা বা অন্যকিছু মিশিয়ে দেওয়া হয়েছে। তাই খাবার খাওয়ার কিছুক্ষণ পরই প্রচণ্ড পেটব্যথা, বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কনেপক্ষ থেকে আসা ২০ জন অতিথির মধ্যে প্রায় ১৫ জন অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে আটজনকে স্থানীয় চিকিৎসকের কাছে এনে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, এর দুই মাস আগে চরমোন্তাজ ইউনিয়নের নলুয়া গ্রামের জালাল গাজীর ছেলে জিএমের সঙ্গে একই ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের মহাসিনের মেয়ে মিমের বিয়ে হয়। তাদের বিয়ে উপলক্ষে বরযাত্রী একে অপরের বাড়িতে যায়।

চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সজল কান্তি জানান, ঘটনাটি শুনেছি। কোনো অভিযোগ পাইনি।



আরও খবর