জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

দেশসেরা উদ্ভাবক হলেন রাজনগর বকশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালের সহকারী প্রধান শিক্ষক তাহমিনা হোসেন রাখি

শিক্ষকদের জনপ্রিয় পোর্টাল শিক্ষক বাতায়নের (teachers.gov.bd) দেশসেরা উদ্ভাবক নির্বাচিত হলেন মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বকশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালের সহকারী প্রধান শিক্ষক তাহমিনা হোসেন রাখি।

শিক্ষার্থীদের নিয়ে শিখন-শেখানো কাজ কিংবা সহশিক্ষাক্রমিক কাজ নিয়ে শিক্ষকের তৈরি করা উদ্ভাবনী মূলক ভিডিও ও কাজকে অনুপ্রেরণা যোগানোর জন্য প্রতি ১৫ দিন পর পর দেয়া হয় সেরা উদ্ভাবকের স্বীকৃতি।  

এটুআই পরিচালিত শিক্ষকদের সর্ববৃহৎ প্লাটফর্ম শিক্ষক বাতায়নে সারা দেশের শিক্ষকদের সাথে প্রতিযোগিতার মাধ্যমে উদ্ভাবনী গল্প গ্রকাশ, লাইক, কমেন্ট, রেটিং এবং সার্বিক যাচাই-বাছাই শেষে তিনি জুলাই ২০২৪-এর সেরা উদ্ভাবনী শিক্ষক নির্বাচিত হয়েছেন। যা শিক্ষক বাতায়নের ওয়েব সাইটে রবিবার (৭ জুলাই) ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

তাহমিনা হোসেন রাখি বলেন, শিক্ষক ও শিক্ষা নিয়ে কাজ করতে ভালোলাগা থেকেই দুর্গম বকশিপুর থেকেই কাজ করার প্রত্যয় নিয়ে নিজেকে আত্মনিয়োগ করেছি বিভিন্ন প্রতিকূলতা এড়িয়ে। এ পুরস্কার আমার চাকুরি জীবনের বড় অর্জন। আমার উপজেলাকে সম্মানিত করেছে এবং আমার বিদ্যালয়কে পরিচিত করেছে। প্রত্যাশা এ উদ্ভাবনগুলো বাংলাদেশের শিক্ষা উন্নয়নে অবদান রাখবে বলে যোগ করেন তিনি।

Tag
আরও খবর