নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নন্দীগ্রামে একটি পিকআপ ভ্যানসহ ৪টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার নন্দীগ্রামে একটি পিকআপ ভ্যানসহ ৪টি চোরাই গরু উদ্ধার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া মালতিনগর এলাকার মৃত মাজেদের পুত্র জাহিদুল ইসলাম জাহিদ (৪২), শাজাহানপুর থানার হেলেঞ্চা পাড়ার মৃত আহমেদ আলীর ছেলে বজলুর রশিদ (৫০)।

নন্দীগ্রাম থানা সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর বুধবার রাতে পৌর এলাকায় গরু চুরি সংক্রান্ত ঘটনায় মামলার জের ধরে গোপন সংবাদের ভিত্তিতে নন্দীগ্রাম থানার (ওসি) তারিকুল ইসলামের নেতৃত্বে থানার একদল চৌকাস টিম গত ২৭সেপ্টেম্বর বিকেলে ধুনট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে একটি পিকআপ ভ্যান ও ৪টি চোরাই গরু উদ্ধার হয়।

এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, একটি পিকআপ ভ্যান ও ৪টি চোরাই গরু উদ্ধার সহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বগুড়া কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর