জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ

রাস্তা উদ্বোধন মানেই সাধারণত জনপ্রতিনিধি কিংবা বিশিষ্ট কোনো ব্যক্তির হাতে ফিতা কাটা এমন প্রচলিত ধারণাকেই যেন বদলে দিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন। নিজে ফিতা না কেটে রাস্তার পাশে কাজ করা সাধারণ শ্রমিকদের দিয়েই রাস্তা উদ্বোধন করিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। সোমবার (৩১ আগস্ট) নন্দীগ্রাম উপজেলার হাটলাল এলাকায় রাস্তা উদ্বোধন করতে গিয়ে এমন ব্যতিক্রমী আয়োজন করেন এমপি মোশারফ হোসেন। রাস্তা উদ্বোধন কালে দেখা যায়, রাস্তা উদ্বোধনের সময় পাশেই একটি ট্রাক থেকে ধান নামানোর কাজে ব্যস্ত ছিলেন কয়েকজন শ্রমিক। বিষয়টি এমপি মোশারফ হোসেনের নজরে এলে তিনি শ্রমিকদের কাছে ডেকে নেন। পরে আনুষ্ঠানিকভাবে নিজে ফিতা না কেটে ওই শ্রমিক ভাইদের হাতেই রাস্তার উদ্বোধন করান। এ সময় উপস্থিত অনেকেই বিষয়টিকে স্বাগত জানান। মুহূর্তেই সাধারণ শ্রমিকদের মধ্যে তৈরি হয় আনন্দ ও উৎসাহের পরিবেশ। জনপ্রতিনিধি হিসেবে নিজের পরিবর্তে খেটে খাওয়া মানুষের হাতে উন্নয়নকাজের উদ্বোধন করিয়ে তাদের প্রতি সম্মান ও মর্যাদার বার্তাই দিয়েছেন বলে মনে করেন স্থানীয়রা। স্থানীয়রা বলেন , সাধারণত রাস্তা, সেতু কিংবা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনে জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের ফিতা কাটতে দেখা যায়। কিন্তু নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তা উদ্বোধনের ঘটনাটি ছিল একেবারেই ব্যতিক্রম। এতে শ্রমজীবী মানুষের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে তাদের অবদানের বিষয়টিও সামনে এসেছে। রাস্তা উদ্বোধনকালে এমপি মোশারফ হোসেন শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। উদ্বোধন ও দোয়া মোনাজাত শেষে নিজ হাতে শ্রমিকদের মিষ্টি খাইয়ে দেন এমপি মোশারফ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর,পৌর বিএনপির সভাপতি মো.আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, নন্দীগ্রাম থানার ওসি’র প্রতিনিধি এসআই সাম মোহাম্মাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও এনামুল হক বাচ্চু, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক প্রমুখ।
আরও খবর