জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী

: আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন পৌর যুবদলের আহ্বায়ক ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব গোলাম রব্বানী। তার প্রার্থিতার ঘোষণাকে কেন্দ্র করে ইতোমধ্যে ওয়ার্ডজুড়ে আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে।দীর্ঘদিন ধরে ছাত্র ও যুব রাজনীতির পাশাপাশি সামাজিক ওজনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত গোলাম রব্বানী। স্থানীয় বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশগ্রহণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করার কারণে তিনি দীর্ঘদিন ধরেই ২নং ওয়ার্ডের মানুষের কাছে পরিচিত মুখ হিসেবে রয়েছেন।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গোলাম রব্বানীর সক্রিয় উপস্থিতি রয়েছে। বিশেষ করে রাস্তাঘাটের সমস্যা, ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা, অসহায় মানুষের সহযোগিতা এবং তরুণদের সামাজিক ও ক্রীড়া কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়ে তিনি কাজ করে আসছেন বলে স্থানীয়রা জানান।কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার বিষয়ে গোলাম রব্বানী বলেন, আমি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও করে যেতে চাই ইনশাআল্লাহ। এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন আমাকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে। তাদের প্রত্যাশা পূরণে কাজ করার লক্ষ্যেই আগামী পৌর নির্বাচনে ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, নির্বাচিত হতে পারলে ২নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার উন্নতি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণদের জন্য খেলাধুলা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাকে অগ্রাধিকার দিতে চাই।এ সময় তিনি ওয়ার্ডবাসীর কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। গোলাম রব্বানী আরও বলেন, আমি বিশ্বাস করি, ২নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষ আমার পাশে থাকবেন এবং তাদের সেবা করার সুযোগ দেবেন।এদিকে, আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরে নন্দীগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের তৎপরতা ইতোমধ্যে শুরু হয়েছে। একাধিক প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। এর মধ্যে গোলাম রব্বানীর প্রার্থিতা ঘোষণায় ওয়ার্ডের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।স্থানীয়দের একাংশের মতে, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রাখা, সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা এবং বিভিন্ন প্রয়োজনে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে কাউন্সিলর পদে গোলাম রব্বানীর প্রার্থিতা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে প্রার্থীদের অবস্থান ভোটারদের সিদ্ধান্তেই নির্ধারিত হবে।
আরও খবর