নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নন্দীগ্রামে আগাছানাশক ছিটিয়ে ক্ষেতের ধান বিনষ্ট


বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে আগাছানাশক ছিটিয়ে ক্ষেতের ধান বিনষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে নন্দীগ্রাম থানায় একটি অভিযোগ করেছে ভুক্তভোগী শেফালী বেগম। অভিযোগে জানাযায়, উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের বড় কোশাস গজারিয়াপাড়ার আব্দুর রহমান, জালাল উদ্দিন, আলাউদ্দিন, সোহাগ আলী, মিলন, শহিদুল ইসলামের সাথে একই গ্রামের ভুক্তভোগী শেফালী বেগমের ২৫ শতক পৈত্রিক সম্পত্তি ধানী জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। দূ‘পক্ষের পূর্বের বিরোধ নিয়ে আদালতে মামলা চলমান আছে। এমতাবস্থায়, গত ২৪শে অক্টোবর মঙ্গলবার দুপুরে বিবাদীরা শেফালী বেগমের রোপনকৃত ধানের জমিতে আগাছানাশক ছিটিয়ে ক্ষেতের ধান নষ্ট করে। আগাছানাশক ছিটানোর ফলে পুরো ক্ষেতের ধান পুড়ে যায়। শেফালী বেগম জানান, আব্দুর রহমান আমার বাবার সৎ ভাই বাবা মারা যাওয়ার পর উক্ত সম্পত্তি সে দাবি করে আসছিলো। এনিয়ে আদালতে মামলা হলে আদালত আমাদের পক্ষে রায় দেয়। এরপর থেকে আব্দুর রহমান নানান ভাবে আমাদের বিভিন্ন সময় গালিগালাজ সহ প্রান নাশের হুমকি দিয়ে আসছে। এর আগেও তারা আমার বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে ও ক্ষেতের ধান উপরে ফেলে ক্ষতি করে। এইবারো তারা আমার জমির ধান পুড়িয়ে দিলো আমি এর বিচার চাই। এবিষয়ে  জানতে, আব্দুর রহমানের মোবাইল ফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়। এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 


আরও খবর