নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

নন্দীগ্রামে মায়ের কূকর্ম জেনে মেয়ের আত্মহত্যা



 বগুড়ার নন্দীগ্রামে গলায় ওড়না পেঁচানো রহিমা খাতুন নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে নন্দীগ্রাম পৌর শহরের ঢাকইর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের রেজাউল করিমের মেয়ে। 


পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকইর গ্রামের রেজাউল করিমের মেয়ে রহিমা খাতুন (১৮) শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। এরপর রাত আনুমানিক ১২টার দিকে তার মা ঘরের দরজায় গিয়ে ডাকাডাকি করলে সে কোনো সাড়া দেয় না। পরে তার মা দরজা ভেঙে ঘরে ঢুকে ফ্যানের সাথে ওড়না পেঁচানো মরদেহ দেখতে পায়। তারপর চিৎকার করলে স্থানীয়রা এসে রহিমা খাতুনের মরদেহ নিচে নামায়। রহিমা খাতুন নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজে চলমান এইচএসসি পরীক্ষার্থী ছিলো।  


স্থানীয়রা জানান, রাহিমার বাবা ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। তার বাবা বাড়িতে না থাকার সুযোগে আসা-যাওয়া করতো একই গ্রামের ইয়াকুব ফকিরের ছেলে বিল্লাল হোসেন। ওই ব্যক্তির সঙ্গে তার মা শাবানা বেগম পরকীয়ায় লিপ্ত হয়। বিষয়টি জানার পর থেকেই প্রায় প্রতিদিনই মা-মেয়ের মধ্যে ঝগড়া হতো। মায়ের পরকীয়া সইতে না পেরে ক্ষোভে আত্মহত্যার পথ বেছে নিয়েছে রাহিমা। 

এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, শুক্রবার রাতে রহিমা খাতুন মারা গেলেও স্থানীয়রা শনিবার সকালে থানা পুলিশকে জানায়। এছাড়াও মরদেহটি তারা নিজেরাই নিচে নামায়। আমরা জানতে পেরেছি তার পিতা-মাতার মধ্যে কলহ ছিলো। সেকারণেই রহিমা খাতুন আত্মহত্যা করতে পারে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। তার মরদেহের ময়না তদন্ত শেষে জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা। তার মরদেহটি ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। 


আরও খবর